সোমবার মোহালি-তে দিল্লি ক্যাপিটালস ইনিংসের শেষ দিকে যেন জাদুকাঠি নিয়ে হাজির হয়েছিলেন স্যাম কুরান। ১৮ ও ২০তম ওভারে হ্য়াটট্রিক-সহ ৪ উইকেট নিয়ে প্রায় একার হাতেই দিল্লির ব্যাটিং-এর নটে গাছ মুড়িয়ে দিয়েছেন তিনি। আর কিংস ইলেভেন পঞ্জাব দলের মালিক প্রীতি জিন্টার সঙ্গে মাঠেই একেবারে পাঞ্জাবি স্টাইলে জয় উদযাপনে মেতে উঠলেন তরুণ ইংরেজ ক্রিকেটার।
প্রত্যেকবার আইপিএল-এই ভারতের বিভিন্ন প্রদেশের বৈচিত্র প্রকাশ পায়। বিদেশী ক্রিকেটাররাও খেলতে এসে বিভিন্ন প্রদেশের সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যান। প্রথমবার আইপিএল খেলতে এসেছেন স্যাম। ম্য়াচ জিতিয়েই তিনি বুঝিয়ে দিলেন, অল্প দিনেই তিনি পাঞ্জাবি সংস্কৃতি বেশ রপ্ত করে নিয়েছেন। সোমবার ম্যাচ জেতার পরই দলের মালিকের সঙ্গে মোহালিতে ভাঙরার তালে পা মেলাতে দেখা গেল তাঁকে।
🕺🕺🕺
— IndianPremierLeague (@IPL) April 1, 2019
Some bhangra moves there, courtesy @realpreityzinta & @CurranSM 😎😎 pic.twitter.com/VAeXq3I07o
তিনটি ম্য়াচ খেলে দুটিতেই জয় পেল পঞ্জাবয় স্বভাবতই দারুণ খুশি ছিলেন প্রীতি। শুধু স্যাম নয়, জয়ের অপর দুই নায়ক মহম্মদ শামি ও অধিনায়ক অশ্বিন-সহ দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিয়েই উৎসব করতে দেখা যায় তাঁকে। ক্রিকেটারদের সঙ্গে মাঠে সেলফিও তোলেন বলি-সুন্দরী।
VICTORY SELFIE. 🤳😄#SaddaPunjab #KXIPvDC #KXIP #VIVOIPL pic.twitter.com/BUmatTDZEb
— Kings XI Punjab (@lionsdenkxip) April 1, 2019
স্য়াম কুরানকে নিলামে ৭.২ কোটি টাকায় কিনেছিল কিংস ইলেভেন। প্রথম ম্য়াচে রাজস্থানের বিরুদ্ধে ২ উইকেট নিয়েছিলেন। মোহালিতে নিলেন ১১ রান দিয়ে চারটি। সেই সঙ্গে গেইলের অনুপস্থিতিতে ব্য়াটিং ওপেনও করেন। ভাঙরা নেচে বুঝিয়ে দিলেন, মাঠে ও মাঠের বাইরে পঞ্জাবের টাকাটা উসুল করে দেবেন তিনি।
2.2-0-11-4! ❤
— Kings XI Punjab (@lionsdenkxip) April 1, 2019
With that hat-trick, Curran dil vich SAM-AA-GAYA! #SaddaPunjab #KXIPvDC #KXIP #VIVOIPL @CurranSM pic.twitter.com/bzEOq8ptCf