ইডেনে ঢুকেই কাকে জড়িয়ে ধরলেন কেকেআর মালিক, দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও

রবিবার আরও একবার ইডেনের গ্যালারি মাতিয়েছেন শাহরুখ। রবিবার কেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর মাঠে উপস্থিত হন তিনি। প্রতিবারের মতো তাঁর সঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছে কেকেআর-এর অপর মালিক জুহি চাওলাকেও। ছিলেন শাহরুখ কন্য়া সুহানাও। শেষ ৩ ওভারে নাটকীয়ভাবে খেলার রং বদলে ৬ উইকেটে জয়ী হয়েছে কেকেআর। স্বাভাবিকভাবেই দারুণ খুশি তিনি।

তবে ইডেনে উপস্থিত হয়ে প্রথমেই সবাইকে ছেড়ে কাকে বুকে জড়িয়ে ধরেছিলেন শাহরুখ জানেন? কেকেআর-এর বিশেষ ভক্ত হর্ষুল গোয়েঙ্কা-কে। এই 'বিশেষভাবে পারদর্শী' কেকেআর সমর্থকের হুইল চেয়ার ছাড়া চলাচলের উপায় নেই। কিন্তু ক্রিকেট অন্তঃপ্রাণ। আর প্রিয় দল, অবশ্যই সোনালি-বেগুনি জার্সির কেকেআর। প্রতিবারই ম্যাচের ইডেনে তাঁর হুইল চেয়ারের চাকা গড়ায়।

রবিবার প্যাভিলিয়নে পৌঁছেই প্রথমে হর্ষুলের কাছে যান শাহরুখ। তাঁকে উষ্ণ আলিঙ্গনে বাঁধেন, ছবি তোলেন তাঁর সঙ্গে। বেশ কিছুটা সময় কাটান। হর্ষুলও শাহরুখের কুশল জিজ্ঞাসা করেন। নাইট রাইডার্স তাদের এই বিশেষ সমর্থকের সঙ্গে টুয়েলভথ নাইটের এই সাক্ষাতের ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 25, 2019, 16:55 [IST]
Other articles published on Mar 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+