সাড়ে তিন ঘণ্টা বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকার পরে অবশেষে শুরু হল রাজস্থান বনাম ব্যাঙ্গালোরের ম্যাচ। এদিন ম্যাচ হয়েছে মাত্র পাঁচ ওভারের। চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের মাঠে শুরুর দেড় ওভারে ব্যাটে ঝড় তুললেও পরের সাড়ে তিন ওভারে আর বেশি রান তুলতে পারল না আরসিবি। শেষ অবধি পাঁচ ওভারে ৭ উইকেটে ৬২ রান তুলল বিরাট কোহলির দল।
এদিন শুরুতেই কোহলি ও ডিভিলিয়ার্স নামেন। ব্যাটে ঝড় তোলেন কোহলি। ৭ বলে তিনি ২৫ করে ফেরার পরের বলে ৪ বলে ১০ রান করে ফেরেন এবিডি। তার পরের বলেই ০ রানে ফেরেন মার্কাস স্টইনিস। শেষদিকে কেউই বড় রান তুলতে পারেননি। ক্লাসেন ৬, গুরকিরত ৬, পার্থিব প্যাটেল ৮, পবন নেগি ৪ রান করেন।
ফলে শ্রেয়স গোপাল পরপর তিন বলে উইকেট পেয়ে হ্যাটট্রিক করে ফেললেন। তিনি ছাড়াও এদিন বিয়ান পরাগ, জয়দেব উনাদকাট ১টি করে উইকেট পেয়েছেন। ওশান থমাস পেয়েছেন ২টি উইকেট।