চেন্নাইকে সহজে হারাল হায়দরাবাদ, কলকাতা নামল ছয় নম্বরে

ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে কম রানে আটকে রেখে সহজে ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন জেতার সুবাদে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এল কেন উইলিয়ামসনের দল। কলকাতা সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স নেমে গেল ষষ্ঠ স্থানে।

চেন্নাইকে সহজে হারাল হায়দরাবাদ, কলকাতা নামল ছয় নম্বরে

টসে জিতে ব্যাট করতে নেমে চেন্নাই ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। দলের হয়ে ফাফ ডু প্লেসি সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া শ্যেন ওয়াটসন ২৯ বলে ৩১ রান করেন। শেষদিকে অম্বাতি রায়াডু ২১ বলে ২৫ রান করেন।

রান তাড়া করতে নেমে হায়দরাবাদের হয়ে বিস্ফোরক শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ওয়ার্নার ২৫ বলে ৫০ রান করে আউট হন। তবে বেয়ারস্টো ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে দীপক হুডা ১৩ রানে অপরাজিত থাকেন।

এদিন জয়ের ফলে হায়দরাবাদ লিগ অনেকটা জমিয়ে দিল। হায়দরাবাদ ও কলকাতা দুই দলই ৮ পয়েন্ট করে পেয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস ১০ পয়েন্ট পেয়ে রয়েছে। শীর্ষে ১৪ পয়েন্টে রয়েছে চেন্নাই সুপার কিংস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 17, 2019, 23:24 [IST]
Other articles published on Apr 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+