১৯ তম ওভার পর্যন্ত ঠিকঠাকই চলছিল। তবে ২০-তম ওভারে উমেশ যাদবকে ঠেঙিয়ে ২৮ রান নিলেন কেন উইলিয়ামসন। আর তার ফলেই ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭৫ রানে থামল সানরাইজার্স হায়দরাবাদ।
এদিন হায়দরাবাদ ভালো শুরু করে। তবে ঋদ্ধিমান ১১ বলে ২০ রান করে ফিরে যান। তিন নম্বরে নামা মনীশ পাণ্ডে ৯ রান করেন। আর এক ওপেনার ৩০ রান করেন।
এরপরে ইনিংসের হাল ধরেন কেন উইলিয়ামসন। বিজয় শঙ্করকে (২৭) সঙ্গে নিয়ে ইনিংস গড়েন তিনি। শেষ অবধি ৪৩ বলে ৭০ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন।
উমেশ যাদব প্রথম তিন ওভারে দেন ১৮ রান। শেষ ওভারে ২৮ রান দিয়ে শেষ করেন ৪৬ রানে। ওয়াশিংটন সুন্দর ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া নভদীপ সাইনি ২ টি, যুজবেন্দ্র চাহাল ও কুলবন্ত খেজরোলিয়া ১টি করে উইকেট পেয়েছেন।