কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় স্কোর খাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাট হাতে ফের অনবদ্য হয়ে উঠলেন ডেভিড ওয়ার্নার। তাঁর ৫৬ বলে ৮১ রানের সৌজন্যে হায়দরাবাদ ৬ উইকেটে ২১২ রান তুলল। এই ম্যাচ পাঞ্জাবকে জিততেই হবে। না হলে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে রবিচন্দ্রণ অশ্বিনের দল।
এদিন ঋদ্ধিমান সাহা ওপেন করতে নামেন। মাত্র ১৩ বলে তিনি ২৮ রান করেন। তিন নম্বরে নামা মনীশ পান্ডে ২৫ বলে ৩৬ রান করেন। শেষদিকে ১০ বলে ২০ রান করেন মহম্মদ নবি। কেন উইলিয়ামসন করেন ৭ বলে ১৪ রান। সবমিলিয়ে হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে ২১২ রান তোলে।
পাঞ্জাবের হয়ে একমাত্র রবিচন্দ্রণ অশ্বিন ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। মহম্মদ শামি ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া এম অশ্বিন ও অক্ষদীপ সিং ১টি করে উইকেট নিলেও অনেক রান খরচ করেন।