হায়দরাবাদে রবিবার আইপিএল ২০১৯-এর ১১তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ম্য়াচটি প্রথম ইনিংসেই প্রায় শেষ করে দিয়েছিলেন জনি বেয়ারস্টো (৫৬ বলে ১১৪) ও ডেভিড ওয়ার্নার (৫৪ বলে ১০০*)। আর বাকি কাজটা সাড়লেন এই ম্য়াচেই দলে আসা মহম্মদ নবি (১১-৪)। ২৩১ রান তাড়া করে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারল আরসিবি।
এদিন, একবার স্কোরবোর্ডে ২৩১ রান তুলে দেওয়ার পরই ম্য়াচটা ঢলে পড়েছিল সানরাইজার্স-এর দিকে। কিন্তু, আরসিবির বাঘা বাঘা ব্যাটসম্য়ানদের কাছ থেকে সামান্যতম প্রতিরোধ আশা করা হয়েছিল। কিন্তু, লক্ষ্য এতটাই বড় ছিল যে একেবারে প্রথম বল থেকেই মারতে হত। আর সেই সুযোগেই এদিনই সানরাইজার্স প্রথম একাদশে ঢুকে পার্থিব, হেটমায়ার, এবি ডিভিলিয়ার্স ও শিবম দুবে - এই ৪টি উইকেট নিয়ে শিকার করলেন তিনি।
Jonny Bairstow receives the Man of the Match award for his sensational knock of 114 off 56 💪💪 pic.twitter.com/GdTkDjG87z
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
আর বিরাট কোহলির মূল্যবান উইকেট-সহ ৩ উইকেট শিকার করলেন সন্দীপ শর্মাও। দুই অঙ্কের রান করতে পারলেন একমাত্র পার্থিব (৮ বলে ১১), গ্র্যান্ডহোমি (৩২ বলে ৩৭), প্রয়াস রায় বর্মন (২৪ বলে ১৯) ও উমেশ যাদব (৯ বলে ১৪)। ফলে সব মিলিয়ে ১ বল বাকি থাকতে ১১৩ রানেই গুটিয়ে গেল আরসিবি ইনিংস।
That's that from Hyderabad. The @SunRisers win by a huge margin of 118 runs against the RCB😎😎 pic.twitter.com/i1sgwuTgoh
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
তার আগে সানরাইজার্স ইনিংসটি ছিল হাইলাইটস দেখানোর মতো। বেয়ারস্টো মারলেন ৭টি ছয় ও ১২টি চার। আর ওয়ার্নার ৫টি ছয় ও ৫টি চার। তার মাঝে মাঝে হায়দরাবাদের ৪২ ডিগ্রি গরমেও উইকেটের মধ্যে দারুণ জোরে দৌড়ে ১ রান গুলিকে ২ রানে পরিণত করলেন সানরাইজার্সের দুই ওপেনার। তাদের এই পরাক্রম কিন্তু আগামী দিনে অন্য়ান্য দলকেও চিন্তায় ফেলবে।
4-0-11-4 🔥🔥🔥🔥
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
Running out Mo Ali 👌
How good has Mohammad Nabi's return to the XI been for the @sunrisershyd ? #SRHvRCB #VIVOIPL pic.twitter.com/EhQSRVlzv0
The better celebration to a 💯?
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
#SRHvRCB #VIVOIPL pic.twitter.com/tV2q9YQtzm