আইপিএল ২০১৯-এ সানরাইজার্স হায়দরাবাদের দুর্গ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এসআরএইচ-এর বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল আরসিবি। এদিন ফের কাঁধের চোট ভোগানোয় দলের বাইরে বসছেন এসআরএইচ অধিনায়ক কেইন উইলিয়ামসন। ইডেনের পর এই ম্য়াচেও দলের নেতৃত্বে ভুবনেশ্বর কুমার।
এদিন সানরাইজার্স দলে কেইন উইলিয়ামসনের বদলে দলে এসেছেন মহম্মদ নবি। এছাড়া শাহবাজ নাদিমের বদলে এদিন খেলবেন ভারত এ দলে খেলা দীপক হুডা। এদিনও খেলা হচ্ছে না বাংলা তথা ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার।
Virat Kohli calls it right at the toss and elects to bowl first against @SunRisers #SRHvRCB #VIVOIPL pic.twitter.com/oJ7jobTOcF
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
ঋদ্দিমান না খেললেও এদিন বেঙ্গালুরু দলের হয়ে আইপিএল-এ অভিষেক হচ্ছে ১৬ বছরের বাঙালি স্পিনার প্রয়াস রায় বর্মন-এর।
দেখে নেওয়া যাক এই ম্যাচের দুই দলের প্রথম একাদশ -
সানরাইজার্স হায়দরাবাদ - জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্কর, মনীশ পাণ্ডে, দীপক হুডা, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, ও সিদ্ধার্থ কল।
Here's the Playing XI for #SRHvRCB
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
16 year old Prayas Ray Barman is all set to make his debut for #RCB 🙌🙌 pic.twitter.com/xZAhxmWU03
আরসিবি - পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মইন আলি, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, কলিন ডি গ্র্যান্ডহোমি, শুবম দুবে, প্রয়াস রায়বর্মন, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ও মহম্মদ সিরাজ।