মশুক্রবার হায়দরাবাদে আইপিএল ২০১৯-এর অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল দ্বিতীয় শতরান পেলেন সঞ্জু স্যামসন। ১০টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১০২ করলেন তিনি। ৪৯ বলে ৭০ করলেন আজিঙ্কা রাহানেও। মূলত এই দুজনের ১১৯ রানে জুটির জোরেই ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলল রাজস্থান।
প্রথম ম্য়াচে মানকাডিং-এর শিকার হওয়ার আগে দুরন্ত খেলেছিলেন জস বাটলার। এদিন কিন্তু শুরুতেই তিনি ৮ বলে মাত্র ৫ রান করেই আউট হন ইংরেজ ব্য়াটসম্য়ান। আরও একবার তিনি রশিদ খানের ফাঁদে পা দেন। কিন্তু এখান থেকেই খেলাটা ধরে নিয়েছিলেন রাহানে ও স্যামসন। একদিক থেকে স্য়ামসন মারছিলেন, অন্য প্রান্তে খুব বেশি ঝুঁকি না নিয়ে খেলছিলেন রাহানেও।
১৬ তম ওভারে ১৩৪-এ পৌঁছনোর পর শাহবাজ নাদিমের বলে রাহানে রানের গতি বাড়াতে যান। কিন্তু মনীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে প্য়াভিলিয়নে ফেরেন রাহানে। কিন্তু স্য়ামসন ছিলেন একেবারে অপ্রতিরোধ্য। ৯ বলে তিনটি চারের সাহায্য়ে ১৬ করে অপরাজিত থেকে যান বেন স্টোকস-ও।