মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে ঘরের মাঠে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল হায়দরাবাদ। মুম্বই এই মুহূর্তে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ প্রথম স্থানে থাকলেও চেন্নাই জিতে যাওয়ায় ভুবনেশ্বর কুমাররা লিগ তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন।
হায়দরাবাদ ৪ ম্যাচে ৩টিতে জিতেছে। মুম্বই চার ম্যাচে ২টিতে জয় পেয়েছে। এই অবস্থায় কাদের পাল্লা ভারী সেটাই এখন দেখার।
হায়দরাবাদের দল যেমন শক্তিশালী তেমনই মু্ম্বই দলও ধারেভারে কম নয়। মুম্বই ও হায়দরাবাদ দুটি দলই এই টুর্নামেন্টের ধারাবাহিক ফেভারিট দল।
Match 19. Sunrisers Hyderabad XI: D Warner, J Bairstow, M Pandey, V Shankar, D Hooda, Y Pathan, M Nabi, R Khan, B Kumar, S Sharma, S Kaul https://t.co/MIxyuhq8wq #SRHvMI #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) April 6, 2019
Match 19. Mumbai Indians XI: de Kock, R Sharma, S Yadav, I Kishan, K Pandya, H Pandya, K Pollard, J Behrendorff, R Chahar, A Joseph, J Bumrah https://t.co/MIxyuhq8wq #SRHvMI #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) April 6, 2019