নিজামের শহরে আইপিএল! মানকাডিং ভুলে জিততে চায় রাজস্থান, ফিরছেন সানরাইজার্স অধিনায়ক

শুক্রবার আইপিএল পৌঁছে যাচ্ছে নিজামের শহরে। মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও রাদস্থান রয়্য়ালস। দুটি দলই বেশ থতমত খেযে আইপিএল অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচেই দুর্দান্তভাবে প্রত্য়াবর্তন করেছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু, ইডেনে শেষ তিন ওভারে প্রায় একার হাতে ম্য়াচ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন আন্দ্রে রাসেল।

অপরদিকে, কিংস ইলেবেন পঞ্জাবের বিরুদ্ধেও নিজেদের ঘরের মাঠে জস বাটলারের দুরন্ত ইনিংসের জোরে ১২ ওভার পর্যন্ত জয়ের রাস্তায় ছিল রাজস্থান। কিন্তু তারপরই আর আশ্বিন মানকাড়িয় পদ্ধতিতে আউট করেন ননস্ট্রাইকার প্রান্তে থাকা বাটলারকে। যা নিয়ে বিতর্ক এখনও চলছে। ওই আউটের পরেই ধস নামে রয়্যালস ব্যাটিং-এ এবং শেষ পর্যন্ত তারা ১৪ রানে পরাজিত হয়।

সানরাইজার্স হায়দরাবাদ দলের খবর

সানরাইজার্স হায়দরাবাদ দলের খবর

অধিনায়ক কেইন উইলিয়ামসন সুস্থ হয়ে গিয়েছেন। তাই প্রথম একাদশে তিনি অবশ্যই ফিরবেন। তিনি ফিরলে হয়ত বসতে হতে পারে বেয়ারস্টোকে। সেক্ষেত্রে খেলার সুযোগ আসবে ঋদ্ধিমানের সামনে। সেই সঙ্গে প্রথম একাদশে দেখা যেতে পারে বিলি স্ট্যানলেক-কেও। সেক্ষেত্রে বাইরে যাবেন সাকিব। ইউসুফ পাঠান ও দীপক হুডা দুজনেই খেলবেন, নাহলে যে কোনও একজন খেলবেন। সন্দীপ শর্মার বদলে খেলতে পারেন খলিল আহমেদ।

রাজস্থান রয়্যালস দলের খবর

রাজস্থান রয়্যালস দলের খবর

রাজস্থান রয়্য়ালস সম্ভবত প্রথম একাদশ অপরিবর্তিতই রাখবে। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ শেষ হলেও শুক্রবারের ম্যাচেও রয়্যালস দলের থাকার সম্ভাবনা নেই অ্যাশটন টার্নারের। কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে কিন্তু রয়্যালস মিডল অর্ডার, লোয়ার অর্ডার সেভাবে খেলতে পারেনি। স্মিথের কাছ থেকে আরও বড় ভূমিকা আশা করছে দল।

দ্বৈরথের ইতিহাস

দ্বৈরথের ইতিহাস

মোট ম্যাচ - ৯

রাজস্থান রয়্যালস জয়ী - ৪

সানরাইজার্স হায়দরাবাদ জয়ী - ৫

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান / দীপক হুডা, সন্দীপ শর্মা / কে খলিল আহমেদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কল।

রাজস্থান রয়্যালস: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, স্টিভ স্মিথ, রাহুল ত্রিপাঠী, বেন স্টোকস, সঞ্জু স্যামসন, জোফ্রা আর্চার, জয়দেব উনাদকাট, কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়স গোপাল ও ধবল কুলকার্নি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 29, 2019, 0:50 [IST]
Other articles published on Mar 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+