শিশু সুলভ উচ্ছ্বাস, রহস্য ভেদ করলেন ইমরান তাহির

বয়স ৪০। কুছ পরোয়া নেহি। তবু উইকেট পেলেই দুই মুষ্টিবদ্ধ হাত আকাশে তুলে বাউন্ডারি লাইনের দিকে ইমরান তাহিরের শিশু সুলভ দৌড়, ক্রিকেট বিশ্বে ট্রেডমার্ক। রবিবার ইডেন গার্ডেনেও কেকেআরের বিরুদ্ধে ম্যাচে, এভাবেই চার বার দৌড়তে দেখা যায় চেন্নাই সুপার কিংসের এই দক্ষিণ আফ্রিকান বোলারকে। কেন এমন উচ্ছ্বাস, নিজেই তার রহস্য ভেদ করলেন ইমরান।

শিশু সুলভ উচ্ছ্বাস, রহস্য ভেদ করলেন ইমরান তাহির

তাহিরের বক্তব্য, কখনও কখনও তাঁর স্ত্রী ও সন্তান মাঠে খেলা দেখতে আসেন। তিনি যতটা তাঁদের ভালোবাসেন, ততটাই চেন্নাই সুপার কিংসকেও ভালোবাসেন জানাতেই এমন উচ্ছ্বাস বলে জানিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান বোলার। দর্শক তাঁর এই স্টাইলকে পছন্দ করেন বলেই মনে করেন ইমরান তাহির। একই সঙ্গে আইপিএলের মতো ক্রিকেট প্রতিযোগিতায়, চেন্নাই সুপার কিংসের মতো বিশ্বমানের দলে খেলার সুযোগ পাওয়ায়, ঈশ্বরকেও ধন্যবাদ জানিয়েছেন তাহির।

আইপিএলের চলতি মরশুমে এখনও পর্যন্ত ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে, বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বছর চল্লিশের এই স্পিনার। রবিবার ইডেন গার্ডেনেও কেকেআরের বিরুদ্ধে মাত্র ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন তাহির। একই সঙ্গে আইপিএলে অংশগ্রহণকারী পঁয়ত্রিশোর্ধ্ব খেলোয়াড়দের মধ্যে, উইকেট সংগ্রাহকদের তালিকাতেও এক নম্বরে উঠে এসেছেন এই দক্ষিণ আফ্রিকান। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরণের রেকর্ড টপকে তাহিরের সংগ্রহে এখন ৬৬টি শিকার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 15, 2019, 21:16 [IST]
Other articles published on Apr 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+