
শততম ম্যাচ জয়
প্রথম অধিনায়ক হিসেবে আইপিএল-এ শততম জয় পেতে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আর মাত্র ৬টি জয় চাই। সিএসকে এ রাইজিং পুনে সুপারজায়ান্টস দলের অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত আইপিএল-এ ধোনি ১৫৯ ম্য়াচে ৯৪টি জয় পেয়েছেন। তাঁর অনেক পিছনে আছেন গৌতম গম্ভীর (১২৯ ম্যাচে ৭১ জয়) ও রোহিত শর্মা (৮৯ ম্যাচে ৫১ জয়)।

রায়না ও কোহলির প্রতিযোগিতা
এই আইপিএল-এ দুইজন ব্য়াটসম্য়ান - সুরেশ রায়না ও বিরাট কোহলি, রয়েছেন প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএল-এ ৫০০০ রানের মাইলফলকে পৌঁছনোর দৌড়ে। এর মধ্য়ে রায়নার সুযোগই বেশি। আইপিএল-এর সর্বোচ্চ রানসংগ্রহকারী রায়নার (১৭৬ ম্যাচে ৪৯৮৫ রান) আর মাত্র ১৫ রান দরকার ৫০০০ রানে পৌঁছতে। কোহলি (১৬৩ ম্যাচে ৪৯৪৮ রান)-র চাই ৫২।

২০০ ছক্কায় সবার আগে কে?
আইপিএল-এ এখনও পর্যন্ত একজন ব্য়াটসম্য়ানই ২০০টি ছয় মেরেছেন, ক্রিস গেইল। এখন এই প্রতিযোগিতায় তাঁর ছয়ের সংখ্যা ২৯২। তাঁর ধারে কাছে কেউ না থাকলেও তিনজন ভারতীয় ব্য়াটসম্য়ান এই আইপিএল-এ ২০০ ছক্কার মাইলফলক অতিক্রম করতে পারেন। একজন অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক 'হিটম্যান' রোহিত শর্মা (১৬৮ ইনিংসে ১৮৪ ছক্কা)। বাকি দুইজন সিএসকের দুই ঘরের ছেলে মহেন্দ্র সিং ধোনি (১৫৮ ইনিংসে ১৮৬ ছক্কা) ও সুরেশ রায়না (১৭২ ইনিংসে ১৮৫টি ছক্কা)।


Click it and Unblock the Notifications



















