আইপিএল : হায়দরাবাদকে হারিয়ে ফের শীর্ষ যেতে চায় চেন্নাই

পরপর দুই ম্যাচে হার। আচমকাই ছন্দপতনের শিকার হওয়া চেন্নাই সুপার কিংস আইপিএলের পয়েন্ট তালিকায় দুই নম্বরে নেমে গিয়েছে। গত দুটি অ্যাওয়ে ম্যাচে কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নারদের সানরাইজার্স হায়দরাবাদ ও বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে কিছুটা হলেও চাপে মহেন্দ্র সিং ধোনির হলুদ ব্রিগেড। তাই এবার ঘরের মাঠ চিপকে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে মাত্র এক রানে হেরে যায় চেন্নাই সুপার কিংস। ধোনির দলকে তাদের ঘরের মাঠে ছয় উইকেটে হারায় হায়দরাবাদও। আবার সামনে ফের সেই সানরাইজার্স। এবার কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোগ পাচ্ছেন শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, কেদার যাদব, ডোয়াইন ব্রাভোরা। আর ঘরের মাঠে এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না আইপিএলের ইয়ালো লায়ন।

তবে ম্যাচ শুরুর আগে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আরসিবির বিরুদ্ধে গত ম্যাচে ওপেনার শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, ফার্স্ট ডাউন সুরেশ রায়নার উইকেট ১৭ রানের মধ্যে হারায় চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির ৪৮ বলে ৮৪ রানের অধিনায়কোচিত ইনিংস চেন্নাই সুপার কিংসকে জয়ের দোড়গোড়ায় নিয়ে গেলেও, শেষরক্ষা হয়নি। তাই হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এদিন নেটেও চেন্নাইয়ের প্রথম সারির ব্যাটসম্যানদের দীর্ঘক্ষণ গা ঘামাতে দেখা যায়।

অন্যদিকে, ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর দাপুটে ফর্ম ও দুর্দান্ত বোঝাপড়ায় চেন্নাই ও কলকাতার বিরুদ্ধে অনায়াস জয়ে, সানরাইজার্স হায়দরাবাদের আত্মবিশ্বাস হিমালয় ছুঁই ছুঁই। এবার মহেন্দ্র সিং ধোনিদের তাদের ঘরের মাঠে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে আসতে মরিয়া কেন উইলিয়ামসনরা।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক ছাহার, হরভজন সিং, ইমরান তাহির

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, দীপক হুডা, শাহবাজ নাদিম, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, এল খালিল আহমেদ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 23, 2019, 13:10 [IST]
Other articles published on Apr 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+