
নিলামে শুরুটা দারুণ করেছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিলামের শুরুতে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে কিনে নিল আরসিবি। ফিঞ্চকে ৪.৪ কোটি টাকায় কিনল আরসিবি। এরপর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে নিয়েছে দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি। ১০ কোটি টাকায় ক্রিস মরিসকে নিয়েছে ব্যাঙ্গালুরু।
সেক্ষেত্রে এখনও পর্যন্ত দারুণ দল তৈরি করে ফেলল আরসিবি।
Aaron Finch is ready for IPL 2020 as the newest RCB squad member.#PlayBold #BidForBold #IPL2020 #IPLAuction pic.twitter.com/XY2N79yJky
— Royal Challengers (@RCBTweets) December 19, 2019
A good deal by @RCBTweets for all-rounder @Tipo_Morris you reckon? @Vivo_India #IPLAuction pic.twitter.com/o3eG8RyZCt
— IndianPremierLeague (@IPL) December 19, 2019
দলে ওপেনার হিসেবে খেলবেন অ্যারন ফিঞ্চ। তিন নম্বরে খেলবেন অধিনায়ক বিরাট কোহলি। ফিনিশারের দায়িত্ব নেবেন ক্রিস মরিস। তাঁকে ফিনিশিংয়ে সঙ্গ দেবেন ভারতীয় উঠতি তারকা ক্রিকেটার শিবম দুবে।
You will see @AaronFinch5 and Chris Morris in RCB colours! @CoachHesson seems to be a happy man. #IPLAuction #BidForBold #PlayBold pic.twitter.com/6vlWCCA1Kn
— Royal Challengers (@RCBTweets) December 19, 2019
একনজরে এদিন কাদের নিল আরসিবি
ক্রিস মরিস (১০কোটি), অ্যারন ফিঞ্চ(৪.৪ কোটি), ডেল স্টেইন(২ কোটি), কেন রিচাডসন(১.৫ কোটি), ইসুরু উদানা(৫০ লাখ), জোশুয়া ফিলিপে(২০ লাখ), প্রবীণ দেশপান্ডে( ২০ লাখ)
নিলামের পর আরবিসি টিম
বিরাট কোহলি, এবিডি, দেবদূত পাডিকাল, পার্থিব প্য়াটেল, গুরকিং সিং মান, মইন আলি, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, উমেশ যাদব, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ,ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ,ডেল স্টেই, কেন রিচাডসন, ইসুরু উদানা, জোশুয়া ফিলিপে, প্রবীণ দেশপান্ডে।