
বিনয় কুমার
দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন এই পেসার। অতীতে আরসিবি, কলকাতা নাইট রাইডার্স, কোচি টাসকার্স কেরালা, মুম্বই ইন্ডিয়ান্সের মতো হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন কুমার। ২০১৯ সালে পুলে তাঁর নাম জুড়ে যাওয়ার পর ৩৫ বছর বয়সী এই পেসার এদিন দল পান কিনা, সেটাই এখন দেখার।

অশোক দিন্দা
বাংলার এই পেসার অতীতে কেকেআর, দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাইজিং পুনে সুপার জায়েন্টের হয়ে খেলেছেন। তবে শেষ দুই মরসুমে আইপিএলে ছিলেন না। এবার নতুন নিলামে ৩৫ বছর বয়সী এই পেসারকে কোনও দল নেয় কিনা দেখার।

ম্যাথু ওয়েড
২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস দলের হয়ে আইপিএল খেলেছেন। আইপিএলের ধাঁচে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেন। অজিদের জাতীয় দলের এই ক্রিকেটার এবার ফ্র্যাঞ্চাইজি গুলির কাছে অন্যতম আকর্ষণ হতে পারেন।
জেক ওয়েথারাল্ড
বিগ ব্য়াশ লিগে খেলেন বছর ২৫ এর এই ওপেনিং ব্যাটসম্যান। যে সব ফ্র্যাঞ্চাইজি ওপেনারের খোঁজে রয়েছে, তারা বাঁ-হাতি এই ওপেনারকে নিতে পারে।

রবিন বিস্ত ও সঞ্জয় যাদব
২০১২ সালে দিল্লির হয়ে খেলেছেন রবিন বিস্ত। এরপর আর কোনও মরসুমে দল পাননি। এবার নিলামে রয়েছেন তিনি। ২০১৭ সালে কেকেআরের শিবিরে ছিলেন অলরাউন্ডার সঞ্জয় যাদব। তিনিও এবারের নিলামে ঢুকে পড়লেন।


Click it and Unblock the Notifications



















