
নিলামে শুরুটা দারুণ করেছিল কেকেআর। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে দলে নেয় দুবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। নিলামের শুরুতেই পুলে ছিলেন মর্গ্যান। দেশের মাটিতে ইংল্যান্ডকে প্রথমবারের জন্য পঞ্চাশ ওভারের বিশ্বকাপের স্বাদ দিয়েছেন মর্গ্যান। তাঁকে কেকেআর নিয়েছে ৫কোটি ২৫ লাখে। নিলামে তাঁর বেস প্রাইস ছিল ১.৫০ কোটি টাকা।
অন্যদিকে ১৫.৫০ কোটিতে নাইট রাইডার্সে এলেন প্যাট কামিন্স। অজি দলের অন্যতম প্রধান পেসার প্যাট কামিন্স। নিলামে তাঁকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়েছিল। সেখান থেকে শেষ পর্যন্ত কামিন্সকে কিনে নিয়ে গেল কলকাতা।
🗣 Hear what @patcummins30 has to say about returning home to KKR 😍#IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 #PatCummins pic.twitter.com/abULyraWZE
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
দিনের তৃতীয় ক্রিকটার হিসেবে রাহুল ত্রিপাঠীকে নিয়েছে কেকেআর। অতীতে পুনে সুপারজায়েন্টে খেলেছেন রাহুল। দিনের চতুর্থ ক্রিকেটার হিসেবে স্পিনার বরুণ চক্রবর্তীকে নিল কেকেআর।
গত বছর ইডেনে কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে বল করেছিলেন বরুণ চক্রবর্তী। ২০১৯ আইপিএল মাত্র ১টি ম্যাচ খেলেছিলেন। নাইটদের বিরুদ্ধে সেই ম্যাচ খেলার পর আঙুলের চোটের জন্য পরে লিগ থেকে ছিটকে যান। ১ ম্যাচে ৩৫ রান খরচ করে ১ উইকেট নিয়েছিলেন বরুণ। এবার কেকেআর খেলবেন এই ক্রিকেটার। পঞ্চম ক্রিকেটার হিসেবে নূন্যতম দামে এম সিদ্ধার্থকে নিয়েছে কেকেআর। সিদ্ধার্থ বাঁ-হাতি স্পিনার।
সেক্ষেত্রে কেকেআরের স্পিনবিভাগে কুলদীপ, বরুণ ও সিদ্ধার্থ খেলবেন।
WHAT WAS THAT? How fierce was that bid? @patcummins30 is sold to @KKRiders for 15.5Cr #IPLAuction 👏👏
— IndianPremierLeague (@IPL) December 19, 2019
Straight Outta the auction in Kolkata
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
Who next _______ 🤔#IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 pic.twitter.com/JFUq91P4de
দেখে নিন কেকেআর নিলাম থেকে আজ কাদের নিয়েছে?
১) ইয়ন মর্গ্যান ( ৫কোটি ২৫ লাখ)
২) প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ)
৩) রাহুল ত্রিপাঠী (৬০ লাখ)
৪) বরুণ চক্রবর্তী (৪কোটি টাকা)
৫) এম সিদ্ধার্থ ( বেস প্রাইস ২০ লাখ)
#Christmas came early for us 🎁
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
Here are the new additions to our squad!#IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 pic.twitter.com/kZ5SPi4JdU
P Cummins (INR 15.5 Cr)
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
E Morgan (INR 5.25 Cr)
V Chakravarthy (INR 4 Cr)
R Tripathi (INR 60 L)
M Siddharth (INR 20 L)#KKRAdmin (INR 20K) 🙂#IPLAuction #KorboLorboJeetbo #IPL2020
অন্যদিকে নিলামের দ্বিতীয় দফায় চার ক্রিকেটারকে নিয়ে বাজি মাত করল কেকেআর। বিশেষ করে টম ব্যান্টনকে নেওয়া বুদ্ধিমানের বলতে হবে।
৬) টম ব্যান্টন- ইংল্যান্ডের ক্রিকেটার টম ব্যান্টনকে নিয়েছে কেকেআর। টি-টোয়েন্টি বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে এই ডান হাতির সুনাম রয়েছে। এই প্রথমবার আইপিএল খেললেন ব্য়ান্টন। তাঁকে ১ কোটি টাকায় কিনেছে কেকেআর।
৭) ক্রিস গ্রিন- অলরআউন্ডার ক্রিকেটার গ্রিনকে নিয়েছে কেকেআর। গ্রিনকে ২০ লক্ষ টাকায় নিয়েছে কেকেআর।
৮) প্রবীণ তাম্বে- ২০ লক্ষ টাকায় তাঁকে নিল কেকেআর
৯) নিখিল নায়েক- ২০ লাখে কলকাতায় এলেন এই উইকেটকিপার।
ব্যাটসম্যান- শুভমান গিল, সিদ্ধেশ লাড, ইয়ন মর্গ্যান, টম ব্য়ান্টন, রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিং, নীতিশ রানা, ।
অলরাউন্ডার- সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, ক্রিস গ্রিন
বোলার- হ্যারি গার্নি, লকি ফার্গুসন, কমলেশ নাগারকটি, শিভম মাভি,প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়ার, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, এম সিদ্ধার্থ, প্রবীণ তাম্বে।
উইকেটকিপার- দীনেশ কার্তিক, নিখিল নায়ক