২০২০ সালে নাইট রাইডার্সের অধিনায়ক কে? লক্ষ্মীবারের নিলামের আগে এই প্রশ্ন ভারতীয় আইপিএল দর্শকদের মনে ঘোরাফেরা করছিল।
এরপর নিলামের শুরুতেই ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ৫.২৫ কোটি টাকায় দলে নেয় কেকেআর। এরপরই নাইটদের অধিনায়ক কে সেই নিয়ে জল্পনা বাড়তে থাকে।
তবে কি মর্গ্যানকে অধিনায়ক করতেই এবার তাঁকে দলে নিল নাইট রাইডার্স! শেষ পর্যন্ত শাহরুখের ফ্র্যাঞ্চাইজির হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম অবশ্য ধোঁয়াশা দূর করলেন।
নাইটদের কোচ ম্যাকালাম জানিয়ে দেন, ২০২০ আইপিএলের জন্য দীনেশ কার্তিকই অধিনায়ক থাকতে চলেছেন। দলের নেতৃত্বে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রসঙ্গত এদিন মর্গ্যানের পর ১৫.৫০ কোটি টাকায় অজি পেসার প্যাট কামিন্সকে দলে নিয়েছে কেকেআর। ২ কোটির বেস প্রাইজ থেকে তাঁকে আকাশচূম্বী দামে দলে নিল নাইট রাইডার্স।
"@DineshKarthik is definitely our Captain": Head Coach, @Bazmccullum 💪#IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 pic.twitter.com/vvdVE0zYbO
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
So @patcummins30 is coming back home to KKR! 👋
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
Aussie speedster is now the costliest overseas buy in IPL history! 😁💜 #IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 pic.twitter.com/j6OIPAey2L
A great start to the #IPLAuction for us! 🤩
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019
The 2019 World Cup winning Captain & #IPL 2012 champion is returning to KKR! 💜@Eoin16 #IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 pic.twitter.com/ghNhKGPvC4
উল্লেখ্য দীনেশ কার্তিকের অধিনায়কত্বে দুবছর খেলেছে কেকেআর। ২০১৮ সালে দীনেশ কার্তিককে অধিনায়ক করে কেকেআর থিঙ্কট্যাঙ্ক। এরপর দুই মরসুমে দীনেশের অধীনের একবার প্রথম চারে শেষ করেছে নাইটব্রিগেড।
২০১৮ সালে লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে শেষ করেছিল নাইট রাইডার্স। এরপর ২০১৯ সালে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে শেষ করে কেকেআর।