আইপিএল : এলিমিনেটরে মুখোমুখি দিল্লি-হায়দরাবাদ, হারলেই বিদায়

বিশাখাপত্তনমে আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। যাকে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার লড়াই হিসেবেই বাখ্যা করছেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ।

তরুণ শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে চলতি আইপিএলের রাউন্ড রবিন লিগে নটি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। চেন্নাই, মুম্বইয়ের সমান পয়েন্ট থাকা সত্ত্বেও রান রেটে পিছিয়ে থাকায়, রাজধানীর দলকে থার্ড বয় হয়েই প্লে-অফে খেলতে হচ্ছে। যদিও তাতে কিছু যায় আসে না রিষভ পন্থ, পৃথ্বী শয়ের মতো দিল্লি দলের তরুণ প্রতিভাদের। যা হবে মাঠে নেমে দেখা যাবে গোছের মানসিকতা নিয়ে তাঁরা আজ আইপিএলের এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবেন বলেই শোনা যাচ্ছে। পাশাপাশি শিখর ধাওয়ান, ট্রেন্ট বোল্ট, কলিন ইনগ্রামদের অভিজ্ঞতা এই ম্যাচে পুরোপুরি কাজে লাগাতে চান দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ও টেকনিক্যাল অ্যাডভাইজার সৌরভ গাঙ্গুলী।

ইতিমধ্যেই এগারোটি আইপিএল হয়ে গেছে। এখনও ট্রফির মুখ দেখেনি রাজধানীর দল। তাই এবার সুযোগ হাতছাড়া করতে চাইছে না দিল্লি ক্যাপিটালস। আগে যা হয়েছে তা হয়েছে, নক-আউট স্টেজে রিষভ, পৃথ্বী, শিখরদের কাছ থেকে সম্পূর্ণ অন্য লড়াই আশা করছেন অধিনায়ক আইয়ার। সেই মরিয়া ভাব দিল্লির খেলোয়াড়দার প্র্যাকটিসেও চোখে পড়েছে।

অন্যদিকে, কমবেশি ভাগ্যের জোরে প্লে-অফে জায়গা করে নেওয়া সানরাইজার্স হায়দরাবাদও এলিমিনেটর জিততে কোনো কসুর করছে না। লিগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেও ১২ পয়েন্ট নিয়ে দিল্লির বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নামা হায়দরাবাদ, কেন উইলিয়ামসন, মার্টিন গুপটিল, মনীশ পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, ঋদ্ধিমান সাহাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি খলিল আহমেদ, বিজয় শঙ্করের মতো তরুণ প্রতিভাদের কামালের প্রত্যাশায়।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, কলিন ইনগ্রাম, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কেমো পল, শেরফেন রাদারফোর্ড, ট্রেন্ট বোল্ট, অমিত মিশ্র, ইশান্ত শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদ : মার্টিন গুপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, ইউসুফ পাঠান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 8, 2019, 13:29 [IST]
Other articles published on May 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+