
টস ফ্যাক্টর
জ্যোতিষদের গণনা অনুযায়ী, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা উপ্পলে আইপিএলের মোস্ট অ্যাওয়েটেড ফাইনালে যে দল টসে জিতবে তারাই ম্যাচ জিতবে। সেক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংসেরই পাল্লা ভারী। কারণ মহেন্দ্র সিং ধোনির টস ভাগ্য এই ম্যাচেও অব্যাহত থাকবে বলে দাবি দেশের জ্যোতিষদের।

শেষ হাসি কার
জ্যোতিষদের গণনা অনুযায়ী, আইপিএলের আজকের ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই হবে সমানে সমানে। কোনো এক সময় মনে হতে পারে, ধোনিরা হেরেও যেতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত হলুদ বাহিনীর জয় হবে বলেই দাবি করেছেন দেশের জ্যোতিষরা।

কি-প্লেয়ার
ভবিষ্যতবাণী অনুযায়ী, শেন ওয়াটসন, মহেন্দ্র সিং ধোনি, দীপক ছাহার, ডোয়াইন ব্রাভো আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে কি-প্লেয়ারের ভূমিকা পালন করবেন। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরা, ইশান কিষাণ, ই লুইস গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দেশের জ্যোতিষরা।


Click it and Unblock the Notifications


















