রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে চেন্নাইকে হারিয়ে আইপিএল জয় মুম্বইয়ের

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা উপ্পলে আইপিএলের মেগা ফাইনালে টসে হেরেও মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র ১৪৯ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস। এই রান করতে ২০ ওভারে ৮ উইকেট হারাল মুম্বই। অসাধার বল করলেন চেন্নাইয়ের দীপক ছাহার, শার্দুল ঠাকুর, ইমরান তাহির। প্রথম জন নিয়েছেন ৩ উইকেট। বাকি দুজনের উইকেট সংখ্যা ২। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৪১ রান করেছেন কাইরন পোলার্ড।

11:33 pm

শেষ বলে শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউ করলেন লাসিথ মালিঙ্গা। ১ রানে ফের আইপিএল জিতল মুম্বই ইন্ডিয়ান্স।

11:30 pm

শেষ বলে চাই ২ রান।

11:28 pm

৫৯ বলে ৮০ রান করে আউট শ্যেন ওয়াটসন। আর ২ বলে চাই ৪ রান।

11:23 pm

১৯তম ওভারে ৯ রান উঠল বুমরাহ-র বলে। শেষ ৬ বলে আর জিততে চাই ৯ রান।

11:19 pm

বুমরাহর বলে ১৫ রানে ফিরলেন ব্র্যাভো। আর ১০ বলে চাই ১৭ রান।

11:15 pm

ক্রুনালকে পরপর তিনটি ছক্কা হাঁকালেন ওয়াটসন। চেন্নাইয়ের শেষ ২ ওভারে চাই আর ১৮ রান।

11:09 pm

ওয়াটসনের ক্যাচ মিস রাহুল চাহারের। তা সত্ত্বেও বুমরাহ দিলেন ওভারে মাত্র ৪ রান। চেন্নাই ১৭ ওভার শেষে ১১২ রান তুলেছে।

11:03 pm

মালিঙ্গার এক ওভারে ২০ রান নিল ব্র্যাভো ও ওয়াটসন জুটি। চেন্নাই ১০৮ রানে পৌঁছে গেল ১৬ ওভার শেষে। শেষ ৪ ওভারে চাই আর ৪২ রান।

10:58 pm

শেষ হল ১৫ ওভার। চেন্নাই ৩ রান তুলল এই ওভারে। উঠল ৮৮/৪। শেষ ৬ ওভারে মাত্র ১৮ রান দিয়েছে মুম্বই বোলাররা।

10:50 pm

১৪তম ওভার শেষ হল। ওয়াটসনের ক্যাচ মিস করলেন রাহুল চাহার। ৪ ওভারে তিনি দিলেন ১৪ রান নিলেন ১ উইকেট।

10:46 pm

১৩ ওভার শেষে চেন্নাই ৮২/৪।

10:45 pm

রান আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। থ্রোয়ে ফিরলেন ইশান কিষণের।

10:37 pm

১২ ওভার শেষে চেন্নাই ৭৯/৩। ক্রিজে ধোনি ও ওয়াটসন।

10:32 pm

অনবদ্য ওভার বুমরাহর। দিলেন মাত্র ১ রান। আউট করলেন অম্বাতি রায়ডুকে। চেন্নাই ৭৩ রানে ৩ উইকেট হারাল ১১ ওভার শেষে।

10:26 pm

ফের এক অনবদ্য ওভার করলেন রাহুল চাহার। দিলেন ২ রান। তুলে নিলেন সুরেশ রায়নাকে।

10:21 pm

ম্যাকক্লেনেঘনের ওভারে উঠল ১০ রান। ৯ ওভার শেষে চেন্নাই ৭০/১।

10:15 pm

রাহুল চাহার অনবদ্য ওভার করলেন। দিলেন মাত্র ৩ রান। মুম্বই ৮ উইকেটে তুলল ৬০/১।

10:10 pm

এই ওভারে সুরেশ রায়না আউট হতে হতে বাঁচলেন। ম্যাকক্লেনেঘনে বল সুরেশ রায়নার প্রায় গ্লাভস ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটকিপারের কাছে। তবে মাঠের আম্পায়ার আউট দিলেও থার্ড আম্পায়ার আউট বাতিল কররে দেন। ৭ ওভার শেষে চেন্নাই ১ উইকেট হারিয়ে ৫৭ তুলল।

10:00 pm

ষষ্ঠ ওভারে মালিঙ্গার বলে ১৫ রান নিলেন ওয়াটসন। ১ উইকেটে ৫৩ রানে পৌঁছে গেল চেন্নাই।

09:54 pm

উইকেট পড়ায় কিছুটা ম্যাচে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ওভার শেষে চেন্নাই তুলল ৩৮/১।

09:49 pm

৪ ওভার শেষে চেন্নাই ১ উইকেট হারিয়ে ৩৩ রান তুলল। উইকেট নিলেন ক্রুণাল পান্ডিয়া।

09:48 pm

চতুর্থ ওভারের শেষ বলে ১৩ বলে ২৬ রান করে আউট ফ্যাফ ডু প্লেসি।

09:44 pm

তৃতীয় ওভার শেষে চেন্নাইয়ের রান ১৯/০।

09:42 pm

দ্বিতীয় ওভার করলেন ক্রুণাল পান্ডিয়া। ২ ওভার শেষে চেন্নাই করল ১২/০।

09:35 pm

শেষ হল প্রথম ওভার। চেন্নাই বিনা উইকেটে তুলল ৭ রান।

09:35 pm

রান তাড়া করতে নামল চেন্নাই সুপার কিংস। ১৫০ রান তুলতে হবে ২০ ওভারে। ক্রিজে ফ্যাফ ডু প্লেসি ও শ্যেন ওয়াটসন।

09:17 pm

শেষ ওভারে ডোয়াইন ব্রাভোর অসাধারণ বোলিং। ৮ রান তুলল মুম্বই। ২০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪৯/৮।

09:08 pm

দীপক ছাহারের দুর্দান্ত ওভার। এল মাত্র ৪ রান। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৪০/৭।

09:06 pm

আউট রাহুল ছাহার। ১৮.৪ ওভারে মুম্বইয়ের স্কোর ১৪০/৭।

09:04 pm

দীপক ছাহারের ওভারে চার মেরে আউট হলেন হার্দিক পাণ্ডিয়া। ১৮.২ ওভারে মুম্বইয়ের স্কোর ১৪০/৬।

08:59 pm

শার্দুল ঠাকুরের ওভারে এল ১৬ রান। একটি করে ছয় মারলেন পোলার্ড ও হার্দিক। ১৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৬/৫।

08:53 pm

ইমরান তাহিরের ওভারে এল ১০ রান। ছয় মারলেন পোলার্ড। ১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১২০/৫।

08:49 pm

রবীন্দ্র জাদেজার ওভারে এল ৮ রান। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১১০/৫।

08:44 pm

কাইরন পোলার্ডের ছয়ের পরেই ইশান কিষাণের উইকেট নিলেন ইমরান তাহির। ১৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১০২/৫।

08:37 pm

রবীন্দ্র জাদেজার ওভারে এল ৪ রান। ১৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৯৪/৪।

08:34 pm

১৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৯০/৪।

08:31 pm

শার্দুল ঠাকুরের বলে আউট হলেন ক্রুনাল পাণ্ডিয়া। আরো চাপে মুম্বই। ১২.৩ ওভারে মুম্বইয়ের স্কোর ৮৯/৪।

08:28 pm

নিজের প্রথম ওভারেই সূর্য কুমার যাদবের উইকেট তুলে নিলেন ইমরান তাহির। দিলেন ৫ রান। ১২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৮৫/৩।

08:23 pm

নিজের শেষ ওভারে হরভজন সিং দিলেন ১০ রান। একটি করে চার মারলেন ইশান ও সূর্য কুমার যাদব। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৮০/২।

08:19 pm

২টি চার সহ ডোয়াইন ব্রাভোর ওভারে এল ১২ রান। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৭০/২।

08:12 pm

হরভজন সিংয়ের ওভারে এল ৫ রান। ৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫৮/২।

08:08 pm

ডোয়াইন ব্রাভোর প্রথম ওভারে এল মাত্র ৩ রান। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫৩/২।

08:01 pm

পর পর উইকেট হারিয়ে চাপে মুম্বই। দীপক ছাহারের মেডেন ওভার। ৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৫/২।

07:58 pm

দীপক ছাহারের ওভারে আউট রোহিত শর্মা। ৫.২ ওভারে মুম্বইয়ের স্কোর ৪৫/২।

07:55 pm

৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৫/১।

07:54 pm

শার্দুল ঠাকুরের ওভারে ছয় মেরে আউট কুইন্টন ডি কক। ৪.৫ ওভারে মুম্বইয়ের স্কোর ৪৫/১।

07:49 pm

হরভজন সিংয়ের ওভারে এল ৭ রান। চার মারলেন রোহিত। ৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩৭/০।

07:45 pm

দীপক ছাহারের ওভারে এল ২০ রান। তিনটি ছয় মারলেন কুইন্টন ডি কক। ৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩০/০।

07:40 pm

শার্দুল ঠাকুরের ওভারে এল ৮ রান। ছয় মারলেন রোহিত শর্মা। ২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১০/০।

07:35 pm

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা উপ্পলে আইপিএলের মেগা ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২/০।

07:14 pm

আইপিএলের ফাইনাল ম্যাচে স্পিনার জয়ন্ত যাদবের বদলে মুম্বই দলে এলেন পেসার মিচেল ম্যাকলেনাঘান।

07:05 pm

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা উপ্পলে আইপিএলের মেগা ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স। চার বারের জন্য লিগ খেতাব ঘরে তোলার পাশাপাশি মুম্বইয়ের কাছে দুবার ফাইনালে হারের জ্বালা মেটাতে মরিয়া মহেন্দ্র সিং ধোনির দল অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে, রোহিত শর্মার দলে একটি পরিবর্তন করা হয়েছে।

06:42 pm

চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএলের মেগা ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নীতীন মেনন ও ইয়ান গোউল্ড। ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে রয়েছেন নাইজেল লং ও সিকে নন্দন। আইপিএল ২০১৯ ফাইনালের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

06:33 pm

আইপিএলের চলতি মরশুমে ১৫ ম্যাচ খেলে ৫০০ রান করে সতীর্থদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার কুইন্টন ডি কক। ১৫ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এখনও পর্যন্ত দলের মধ্যে সেরা জসপ্রীত বুমরা।

06:30 pm

মহেন্দ্র সিং ধোনিই চেন্নাই সুপার কিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক। এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ৪১৪ রান করেছেন ক্যাপ্টেন কুল। চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন স্পিনার ইমরান তাহির। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে ২ উইকেট নিলেই তিনি আইপিএলের চলতি মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন।

06:24 pm

এর আগে তিন বার আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ২০১০ সালে মেন ইন ব্লুকে হারিয়েছিল ইয়ালো লায়নরা। ২০১৩ ও ২০১৫-র আইপিএলের ফাইনালে চেন্নাইকে হারিয়ে ২-১এ এগিয়ে রয়েছে মুম্বই। এবার মহেন্দ্র সিং ধোনিদের সামনে হিসেব বরাবর করার সুযোগ।

06:19 pm

যে মাঠে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স, সেই হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৭ সালে কাপ জিতেছিলেন রোহিত শর্মারা। সেবার ফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ ছিল রাইজিং পুনে সুপারজায়েন্ট। কাকতালীয়ভাবে সে দলেরও অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 12, 2019, 18:13 [IST]
Other articles published on May 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+