এক ওভার বাকী থাকতে ৬ উইকেটে জিতে ফাইনালে গেল চেন্নাই

বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলল দিল্লি ক্যাপিটালস। রাজধানীর দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৮ রান করেছেন ঋষভ পন্থ। দিল্লির ইনিংসের শেষ ওভারে ছয় ও চার মেরে খেলা জমিয়ে দিলেন ইশান্ত শর্মা। চেন্নাই সুপার কিংসের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দীপক ছাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো। ম্যাচ জিততে চেন্নাইকে ২০ ওভারে ১৪৮ রান তুলতে হবে।

11:02 pm

১ ওভার বাকী থাকতে ৬ উইকেটে জিতল চেন্নাই। চলে গেল আইপিএলের ফাইনালে। মুম্বইয়ের বিরুদ্ধে রবিবার ফাইনাল খেলবে মহেন্দ্র সিং ধোনির দল।

11:00 pm

শেষদিকে ২ রান বাকী থাকতে ছক্কা হাঁকাতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি ফিরলেন ৯ রানে। শেষলগ্নে ইশান্ত শর্মা পেলেন ১টি উইকেট। চেন্নাই ১৪৬/৪।

10:56 pm

কিমো পল দিলেন ৯ রান। জিততে আর চাই ৪ রান। চেন্নাই ১৮ ওভার শেষে ১৪৪/৩।

10:52 pm

বোল্ট দিলেন ৮ রান। ১৭ ওভার শেষে চেন্নাই ১৩৫/৩।

10:46 pm

১৬তম ওভারের শেষ বলে রায়নাকে ১১ রানে ফেরালেন অক্ষর প্যাটেল। ১৬ ওভার শেষে চেন্নাই ১২৭/৩।

10:45 pm

১৫তম ওভারে অমিত মিশ্র দিলেন মাত্র ৪ রান।

10:40 pm

ভালো ওবার করলেন অক্ষর প্যাটেল। দিলেন ৪ রান। চেন্নাই ১৪ ওভার শেষে তুলল ১১৫/২।

10:37 pm

পঞ্চাশ রান করেই অমিত মিশ্রর বলে আউট হয়ে ফেরত গেলেন ওয়াটসন। ৩২ বলে ৫০ রান করলেন তিনি। ১৩তম ওভারে মিশ্র ৩ রান দিলেন। চেন্নাই ১১১/২।

10:32 pm

কিমো পলকে ঠেঙিয়ে ২৫ রান নিলেন শ্যেন ওয়াটসন। চেন্নাই ১২ ওভার শেষে ১০৮/১।

10:27 pm

১১তম ওভারে অসাধারণ বল করলেন ট্রেন্ট বোল্ট। দিলেন ২ রান। আউট করলেন ডু প্লেসিকে।

10:20 pm

শেষ হল ১০ ওভার। কোনও উইকেট পড়েনি সিএসকে-র। উঠল ৮১/০।

10:18 pm

ভুল বোঝাবুঝিতে মিস হল ওয়াটসনের ক্যাচ। অমিত মিশ্রর বলে উঠল ৮ রান।

10:13 pm

অষ্টম ওভারে চেন্নাই নিল ১৬ রান। ৬৪ রান উঠল বিনা উইকেটে। প্রথমে ধরে খেললেও এখন হাত খুলে খেলছে চেন্নাইয়ের দুই ওপেনার ডু প্লেসি ও ওয়াটসন।

10:06 pm

৭ ওভার শেষে ৪৮ রান তুলল চেন্নাই সুপার কিংস।

10:01 pm

৬ ওভার শেষে উঠল ৪২ রান। চেন্নাইয়ের কোনও উইকেট ফেলতে পারেনি দিল্লি।

09:56 pm

অক্ষর প্যাটেল দিলেন ১১ রান। ৫ ওভার শেষে উঠল ২৭/০।

09:52 pm

ফের অনবদ্য ওভার করলেন ইশান্ত শর্মা। দিলেন মাত্র ৪ রান। চেন্নাইয়ের রান ১৬/০।

09:46 pm

ট্রেন্ট বোল্টের ওভারে উঠল ৯ রান। ৩ ওভার শেষে চেন্নাই ১৩/০।

09:42 pm

দ্বিতীয় ওভার করলেন ইশান্ত শর্মা। দিলেন মাত্র ৩ রান। ২ ওভার শেষে চেন্নাই ৪/০।

09:37 pm

রান তাড়া করতে নামল চেন্নাই সুপার কিংস। ১ ওভার শেষে উঠল ১/০। রান আউট হতে হতে বাঁচলেন দুই ওপেনার শ্যেন ওয়াটসন ও ফ্যাফ ডু প্লেসি।

09:17 pm

রবীন্দ্র জাদেজার শেষ ওভারে এল ১৬ রান। ২০ ওভার শেষে দিল্লির স্কোর ১৪৭/৯।

09:12 pm

শেষ হল দীপক ছাহারের সফল ওভার। ১৯ ওভার শেষে দিল্লির স্কোর ১৩১/৮।

09:10 pm

আউট হলেন ঋষভ পন্থ। ১৮.৪ ওভারে দিল্লির স্কোর ১২৫/৮।

09:05 pm

ডোয়াইন ব্রাভোর ওভারে আউট কেমো পল। ১৮ ওভার শেষে দিল্লির স্কোর ১১৯/৭।

08:56 pm

ইমরান তাহিরের ওভারে এল ১৪ রান। ছয় ও চার মেরে মোমেন্টাম ফেরালেন পন্থ। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ১১৬/৬।

08:52 pm

চালিয়ে খেলতে গিয়ে হরভজন সিংয়ের ওভারে আউট হলেন রাদারফোর্ড। ১৬ ওভার শেষে দিল্লির স্কোর ১০২/৬।

08:45 pm

ডোয়াইন ব্রাভোর ওভারে এল ৭ রান। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর ৯৩/৫।

08:38 pm

১৪ ওভার শেষে দিল্লির স্কোর ৮৫/৫।

08:34 pm

আউট অক্ষর প্যাটেল। ১৩ ওভার শেষে দিল্লির স্কোর ৮০/৫।

08:28 pm

পরপর উইকেট হারিয়ে চাপে দিল্লি। ১২ ওভার শেষে দিল্লির স্কোর ৭৮/৪।

08:26 pm

তাহিরের বলে আউট হলেন শ্রেয়স। ১১.৩ ওভারে দিল্লির স্কোর ৭৫/৪।

08:23 pm

ডোয়াইন ব্রাভোর ওভারে ৬ রান নিল দিল্লি। মারলেন শ্রেয়স ১১ ওভার শেষে দিল্লির স্কোর ৭৪/৩।

08:19 pm

নিজের প্রথম ওভারে ইমরান তাহির দিলেন ৯ রান। চার মারলেন ঋষভ পন্থ। ক্রিজে রয়েছেন অধিনায়ক শ্রেয়সও। ১০ ওভার শেষে দিল্লির স্কোর ৬৮/৩।

08:15 pm

৯ ওভার শেষে দিল্লির স্কোর ৫৯/৩।

08:13 pm

রবীন্দ্র জাদেজার দ্বিতীয় ওভারে আউট হলেন কলিন মুনরো। ৮.৩ ওভারে দিল্লির স্কোর ৫৭/৩।

08:09 pm

হরভজন সিংয়ের ওভারে এল ১০ রান। মুনরোর ব্যাট থেকে বেরোল দুটি দুর্দান্ত চার। ৮ ওভার শেষে দিল্লির স্কোর ৫৪/২।

08:05 pm

রবীন্দ্র জাদেজার ওভারে এল ৩ রান। ৭ ওভার শেষে দিল্লির স্কোর ৪৪/২।

08:02 pm

২ উইকেট হারিয়ে চাপে দিল্লি। ৬ ওভার শেষে দিল্লির স্কোর ৪১/২।

07:59 pm

হরভজনের ওভারে আউট ধাওয়ান। ৫.২ ওভারে দিল্লির স্কোর ৩৭/২।

07:57 pm

দীপক ছাহারের ওভারে এল ৪ রান। ৫ ওভার শেষে দিল্লির স্কোর ৩৬/১।

07:52 pm

হরভজন সিংয়ের ওভারে এল ৭ রান। একটি চার মারলেন কলিন মুনরো। ৪ ওভার শেষে দিল্লির স্কোর ৩২/১।

07:48 pm

৩ ওভার শেষে দিল্লির স্কোর ২৫/১।

07:46 pm

দীপক ছাহারের দ্বিতীয় ওভারে আউট পৃথ্বী শ। ২.৩ ওভারে দিল্লির স্কোর ২১/১।

07:41 pm

তিনটি চার সহ শার্দুল ঠাকুরের ওভারে এল ১৩ রান। ২ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ২০।

07:37 pm

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৭। চার মারলেন পৃথ্বী শ।

07:19 pm

বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১২টি ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করা দল ৬ বার এবং পরে ব্যাট করা দল ৬ বার জিতেছে। এই মাঠেই আইপিএলের এলিমিনেটরে হায়দরাবাদকে দিল্লি হারালেও, এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পয়া বলে মনে করা হয়।

07:13 pm

দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই দল থেকে বাদ পড়লেন মুরলী বিজয়। পেসার শার্দুল ঠাকুরকে সুযোগ দিয়েছে ধোনির দল।

07:04 pm

বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠাল চেন্নাই সুপার কিংস। ডু অর ডাই ম্যাচে শ্রেয়স আইয়ারদের দল অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির দলে একটি পরিবর্তন করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 10, 2019, 18:48 [IST]
Other articles published on May 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+