৪ বল বাকী থাকতে কলকাতাকে ৩ উইকেটে হারাল রাজস্থান

আইপিএলে প্লে-অফের আশা জিইয়ে রাখতে ইডেন গার্ডেন্সে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পরপর পাঁচ হেরে পয়েন্ট তালিকার ছয় নম্বরে নেমে যাওয়া দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর। অন্যদিকে, পয়েন্ট তালিকার শেষে থাকা স্টিভ স্মিথের রাজস্থান, হারের ফাঁড়া কাটাতে নিজেদের একশো শতাংশ দিতে চায়।

৪ বল বাকী থাকতে কলকাতাকে ৩ উইকেটে হারাল রাজস্থান
11:51 pm

ছক্কা হাঁকিয়ে রাজস্থানকে ৪ বল বাকী থাকতে জয় এনে দিলেন জোফ্রা আর্চার। ৩ উইকেটে জয় পেল স্টিভ স্মিথের দল।

11:48 pm

রিয়ান পরাগ ৪৭ রানে হিট উইকেট হলেন। শেষ ৬ বলে রাজস্থানের চাই ৯ রান।

11:41 pm

শেষ ১৮ রান চাই ১২ বলে। রাজস্থান ১৫৮/৬। প্রসিদ্ধ কৃষ্ণ দিলেন ১৩ রান।

11:35 pm

সুনীল নারিন দিলে ১৪ রান। রাজস্থান ১৪৫ রান তুলল ১৭ ওভার শেষে।

11:31 pm

১৬ ওভার শেষে রাজস্থান ১৩০/৬। শেষ চার ওভারে চাই ৪৬ রান।

11:28 pm

প্রসিদ্ধ কৃষ্ণ বলে ১৮ রানে আউট শ্রেয়স গোপাল। ষষ্ঠ উইকেট হারাল রাজস্থান।

11:24 pm

নীতীশ রানাকে দিয়ে বল করালেন দীনেশ কার্তিক। রানা দিলেন ১৩ রান। ১৫ ওভার শেষে রাজস্থান ৫ উইকেটে ১২২ রান তুলল। শেষ ৩০ বলে চাই ৫৪ রান।

11:19 pm

রাসেলের ওভারে উঠল ১০ রান। রাজস্থান ১৪ ওভার শেষে ১০৯/৫।

11:12 pm

১৩ ওভারের পর রাজস্থানের রান ৯৯/৫।

11:10 pm

ফের উইকেট পেলেন চাওলা। ১১ রানে ফেরালেন স্টুয়ার্ট বিনিকে। রাজস্থান ১২.৩ ওভারে ৯৮/৫।

11:07 pm

ব্রেথওয়েটের ওভারে এল ৯ রান। রাজস্থান ১২ ওভার শেষে তুলল ৯৬/৪।

11:03 pm

১১ ওভার শেষে রাজস্থান তুলল ৮৭ রান। চার উইকেট হারিয়ে রাজস্থান কিছুটা চাপে পড়ে গিয়েছে।

10:58 pm

চাওলার বলে ১১ রানে ফিরলেন বেন স্টোকস। রাজস্থান ৭৮ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল।

10:56 pm

শেষ হল ১০ ওভার। রাজস্থান তুলল ৭৮ রান ৩ উইকেট হারিয়ে। শেষ ১০ ওভারে চাই ৯৮ রান।

10:52 pm

শেষ হল নবম ওভার। রাজস্থান ৩ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে।

10:44 pm

৮ ওভার শেষে রাজস্থান ৬৫/৩। শেষ ৭২ বলে চাই ১১১ রান।

10:41 pm

ফের সাফল্য নারিনের। ২ রানে স্মিথকে বোল্ড করলেন নারিন। ৬৩ রানে মাথায় তৃতীয় উইকেট হারাল রাজস্থান।

10:40 pm

সপ্তম ওভার শেষে রাজস্থান তুলল ২ উইকেট হারিয়ে ৬৩ রান। ক্রিজে স্টিভ স্মিথ ও বেন স্টোকস।

10:36 pm

চাওলার বলে ২২ রান করে বোল্ড সঞ্জু স্যামসন। রাজস্থান হারাল দ্বিতীয় উইকেট। রাজস্থানের রান ৫৭।

10:34 pm

৬ ওভার শেষে রাজস্থান ৫৫ রান তুলল ১ উইকেটের বিনিময়ে।

10:30 pm

কলকাতাকে সাফল্য এনে দিলেন সুনীল নারিন। ৩৪ রানে নারিনের বলে এলবিডব্লিউ হলেন রাহানে। রাজস্থান হারাল প্রথম উইকেট ৫৩ রানের মাথায়।

10:28 pm

৪.৪ ওভারের মাথায় দলগত পঞ্চাশ রানে পৌঁছে গেল রাজস্থান। ৫ ওভার শেষে উঠল ৫২ রান। এই ওভারে রাজ দিলেন ১৭ রান।

10:23 pm

চতুর্থ ওভার শেষ হল। সুনীল নারিন দিলেন ৬ রান। রাজস্থান ৩৬/০।

10:19 pm

তৃতীয় ওভার করলেন আন্দ্রে রাসেল। দিলেন ১৩ রান। ৩ ওভার শেষে রাজস্থান ৩০/০।

10:15 pm

দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর বলে উঠল ১২ রান। রাজস্থান ১৭/০।

10:09 pm

রান তাড়া করতে নামল রাজস্থান। প্রথম ওভার শেষে রাজস্থান তুলল বিনা উইকেটে ৫ রান।

09:50 pm

দলকে টেনে তুলতে এগিয়ে এলেন দীনেশ কার্তিক। অধিনায়কোচিত ইনিংস খেলে ৫০ বলে করলেন ৯৭ রান। তাঁর ইনিংসে ভর করে কলকাতা ২০ ওভারে ৬ উইকেট ১৭৫ রান।

09:44 pm

শেষ হল ১৯তম ওভার। জোফ্রা আর্চারকে শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকালেন দীনেশ কার্তিক। কলকাতা ১৫৭/৬।

09:39 pm

দীনেশ কার্তিকের অসাধারণ ব্যাটিং। ১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪১/৫

09:34 pm

আউট কার্লোস ব্রেথওয়েট। ১৭.২ ওভারে কেকেআরের স্কোর ১৩১/৬।

09:31 pm

দীনেশ কার্তিকের অধিনায়কোচিত অর্ধ-শতরান। আউট রাসেল। ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ১২৭/৫

09:21 pm

২টি ৬ সহ জয়দেব উনাদকাটের ওভারে এল ১৫ রান। ১৬ ওভার শেষে কেকেআরের স্কোর ১১৫/৪।

09:15 pm

খেলছেন কার্তিক ও রাসেল। ১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ১০০/৪।

09:07 pm

দীনেশ কার্তিকের ব্যাটে ভর করে ম্যাচে ফেরার চেষ্টায় কলকাতা। ১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ৯৬/৪

09:02 pm

ওসেন থমাসের ওভারে এল ৪ রান। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ৮৬/৪।

08:58 pm

১২ ওভার শেষে কেকেআরের স্কোর ৮২/৪।

08:55 pm

সুনীল নারিন রান আউট। ১১.৩ ওভারে কেকেআরের স্কোর ৮০/৪।

08:52 pm

হাত খুললেন দীনেশ কার্তিক। শ্রেয়াস গোপালের ওভারে এল ২৫ রান। ১১ ওভার শেষে কেকেআরের স্কোর ৭৪/৩।

08:48 pm

কোণঠাসা কলকাতার ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা। ১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৪৯/৩।

08:42 pm

ক্রিজে অধিনায়ক দীনেশ কার্তিক ও সুনীল নারিন। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৪৬/২

08:39 pm

শ্রেয়াস গোপালের বলে আউট নীতীশ রানা। ৮.২ ওভারে কেকেআর ৪২/৩।

08:36 pm

রিয়ান পারাগের ওভারে এল ৭ রান। ৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৪২/২

08:33 pm

ক্রিজে নীতীশ রানা ও অধিনায়ক দীনেশ কার্তিক। শ্রেয়াস গোপালের ওভারে এল ৩ রান। ৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৩৫/২।

08:28 pm

শুরুতেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে কলকাতা। জোফ্রা আর্চারের ওভারে এল ১ রান। ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৩২/২।

08:24 pm

দুর্দান্ত বরুণ অ্যারন। আউট শুভমন গিল। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৩১/২

08:18 pm

ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন রানা ও গিল। থমাসের ওভারে এল ২টি চার। ৪ ওভার শেষে কেকেআরের স্কোর ২৪/১

08:15 pm

৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪/১

08:10 pm

ক্রিজে নীতীশ রানা ও শুভমন গিল। ২ ওভার শেষে কেকেআরের স্কোর ১১/১

08:08 pm

ক্রিস লিনের উইকেট হারিয়ে প্রথম ওভার শেষে কেকেআরের স্কোর ৪/১

07:33 pm

আবারও টসে হারলেন দীনেশ কার্তিক। ইডেন গার্ডেন্সে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠাল রাজস্থান

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 25, 2019, 19:08 [IST]
Other articles published on Apr 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+