মুম্বইকে ৩৪ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইল কলকাতা

ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। পরপর ছয় ম্যাচে লাগাতার হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দীনেশ কার্তিকের দল, এই ম্যাচ জিতে নিজেদের মানরক্ষা করতে মরিয়া। অন্যদিকে, ইডেনে জিতে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করতে চায় রোহিত শর্মার মুম্বই। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর কলকাতা ভালো পারফর্ম করলে প্লে অফের দৌড়ে ভেসে থাকবে।

টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠাল মুম্বই
11:42 pm

মুম্বইকে ৩৪ রানে হারাল কলকাতা। পরপর ছয় ম্যাচ পর জয় পেল কলকাতা।

11:42 pm

২৪ রানে চাওলার বলে আউট ক্রুণাল পান্ডিয়া। ১৯৬ রানে সপ্তম উইকেট হারাল মুম্বই।

11:39 pm

রাসেলের ওভারে এল ৫ রান। মু্ম্বই ১৯ ওভার শেষে তুলল ১৯০/৬।

11:35 pm

১৮ ওভার শেষে মুম্বই ১৮৫/৬।

11:35 pm

৩৪ বলে ৯১ রান করে আউট হলে হার্দিক পান্ডিয়া। কলকাতার জয়ে মাঝে তিনি হয়ে দাঁড়িয়েছিলেন প্রধান বাধা। এবার কলকাতা জয়ের পথে এগোবে বলে ভাবা যেতে পারে।

11:34 pm

১৭ ওভার ওভার শেষে মুম্বই তুলল ১৭৪/৫।

11:23 pm

চাওলার ওভারে এল ২০ রান। হার্দিকের ক্যাচ ভুল বোঝাবুঝিতে ফেললেন কার্তিক ও উথাপ্পা। মুম্বই ১৬ ওভার শেষে ১৬০/৫।

11:18 pm

১৫ ওভার শেষে মুম্বই ৩ উইকেটে ১৪০ রান তুলল। শেষ ৩০ বলে চাই ৯৩ রান।

11:12 pm

ছক্কা হাঁকিয়ে ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন হার্দিক পান্ডিয়া। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রুণাল পান্ডিয়া। মুম্বই ১৪ ওভার শেষে তুলল ১৩৩/৫।

11:10 pm

উইকেট নিলেন সুনীল নারিন। ২০ রানে ফিরলেন পোলার্ড। মুম্বইয়ের পঞ্চম উইকেটের পতন হল।

11:08 pm

১৩ ওভার শেষে মুম্বই ১২১/৪। ইডেনে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন হার্দিক। আপাতত ১৬ বলে ৪৬ রানে অপরাজিত তিনি।

11:03 pm

১২ ওভার শেষে মুম্বই ১০৮ রান তুলল। বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন হার্দিক পান্ডিয়া।

11:02 pm

১১.৩ ওভারে মুম্বই বোর্ডে ১০০ রান তুলে ফেলল।

11:00 pm

হাত খুলছেন পান্ডিয়া ও পোলার্ড। ১১ ওভার শেষে মুম্বই ৯২/৪।

10:56 pm

দশম ওভার করলেন পীযূষ চাওলা। দিলেন ১৮ রান। মুম্বই ১০ ওভার শেষে ৭৮/৪।

10:56 pm

৯ ওভার শেষে মুম্বই ৬০/৪। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড ও হার্দিক পাণ্ডিয়া।

10:48 pm

রাসেল নিলেন আরও একটি উইকেট। ১৪ বলে ২৬ রান করে আউট সূর্যকুমার যাদব।

10:45 pm

অষ্টম ওভার শেষ হল। মুম্বই তুলল ৩ উইকেটে ৫২ রান। শেষ ৭২ বলে চাই ১৮১ রান। ওভার প্রতি করতে হবে ১৫.০৮ রান।

10:39 pm

শেষ হল সপ্তম ওভার। মুম্বই তুলল ৩ উইকেট হারিয়ে ৪৩ রান।

10:35 pm

লিউয়িসকে ১৫ রানে ফেরালেন রাসেল। ৪৩ রানে তৃতীয় উইকেট খোয়াল মুম্বই।

10:31 pm

হ্যারির ওভারে এল ১২ রান। মুম্বই ৬ ওভার শেষে করল ৪১/২।

10:27 pm

সন্দীপ এই ওভারে দিলেন ৮ রান। মুম্বই ৫ ওভার শেষে তুলল ২ উইকেটে ২৯ রান।

10:21 pm

৪ ওভার শেষে মুম্বই ২ উইকেট হারিয়ে ২১ রান তুলেছে। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

10:18 pm

মুম্বইয়ের দ্বিতীয় উইকেট পড়ল। ১২ রানে হ্যারি গার্নির বলে আউট হলেন রোহিত শর্মা।

10:15 pm

৩ ওভার শেষে মুম্বই তুলল ২০ রান। ক্রিজে রোহিত শর্মা ও এলভিন লিউয়িস।

10:09 pm

শেষ হল দ্বিতীয় ওভার। মুম্বই ১ উইকেট হারিয়ে তুলল ১৩ রান।

10:06 pm

দ্বিতীয় ওভার বল করতে এলেন সুনীল নারিন। নিলেন কুইন্টন ডি ককের উইকেট। মুম্বই প্রথম উইকেট হারাল।

10:03 pm

শেষ হল প্রথম ওভার। ১ ওভার শেষে মুম্বই বিনা উইকেটে তুলল ৯ রান।

10:01 pm

রান তাড়া করতে নামল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ওভার করছেন সন্দীপ ওয়ারিয়র।

09:45 pm

শেষ ওভারে মালিঙ্গার বলে রাসেল নিলেন ২০ রান। কলকাতা ২০ ওভারে ২ উইকেটে করল ২৩২ রান।

09:39 pm

১৯ ওভার শেষে উঠল ২১২। ২ উইকেটের বিনিময়ে। ক্রিজে ৬০ রানে অপরাজিত আন্দ্রে রাসেল।

09:37 pm

১৮.২ ওভারে দুশো পার করে ফেলল কলকাতা নাইট রাইডার্স।

09:35 pm

৩০ বলে অনবদ্য অর্ধশতরান করলেন আন্দ্রে রাসেল।

09:33 pm

১৮ ওভার শেষে কেকেআর পৌঁছে গেল ২ উইকেটে ১৯৭ রানে।

09:30 pm

ইডেনে অসাধারণ ব্যাটিং বিস্ফোরণ কেকেআর এর। ফের একবার বিস্ফোরক ব্যাটিং আন্দ্রে রাসেলের।

09:26 pm

১, ১, ৪, ৬, ১, ০। বুমরার ওভারে এল ১২ রান। ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ১৭৬/২।

09:21 pm

১৬ ওভার শেষে কেকেআরের স্কোর ১৬৪/২। ক্রিজে অধিনায়ক দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল।

09:18 pm

৭৬ রান করে হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হলেন গিল। ১৫.২ ওভারে কেকেআরের স্কোর ১৫৮/২।

09:14 pm

৪, ৪, ১, ৪, ০, ১। অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা দিলেন ১৪ রান। ৭৬ রানে ব্যাট করছেন শুভমন গিল। ১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ১৫৭/১।

09:07 pm

অপ্রতিরোধ্য গিল খেলছেন ৬৭ রানে। রাহুল ছাহারের ওভারে ২টি ছয় মারলেন রাসেল। ওভারে এল ২০ রান। ১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪৩/১।

09:02 pm

১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১২৩/১।

08:56 pm

হাত খুললেন রাসেল। মারলেন চার। ছয় মারলেন গিল। রাহুল ছাহারের ওভারে এল ১৩ রান। ১২ ওভার শেষে কেকেআরের স্কোর ১১৯/১।

08:51 pm

শুভমন গিলের অর্ধ-শতরান। ক্রিজে রয়েছেন আন্দ্রে রাসেল। ১১ ওভার শেষে কেকেআরের স্কোর ১০৬/১।

08:45 pm

১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৯৭/১।

08:43 pm

৫৪ রান করে আউট হলেন লিন। ৯.৩ ওভারে কেকেআরের স্কোর ৯৬/১।

08:39 pm

ক্রিস লিনের দুরন্ত অর্ধ-শতরান। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৮৯/০।

08:33 pm

ভয়ঙ্কর ক্রিস লিন। ক্রুনাল পাণ্ডিয়ার ওভারে মারলেন একটি ছয় ও চার। ওভারে এল ১৩ রান। ৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৭৬/০

08:30 pm

রাহুল ছাহারের ওভারে এল ১৩ রান। ৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৬৩/০।

08:26 pm

দারুণ খেলছে কেকেআর। ২টি চার সহ লাসিথ মালিঙ্গার ওভারে এল ১১ রান। ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৫০/০। ২৭ রানে ব্যাট করছেন গিল। ২৩-এ খেলছেন লিন।

08:20 pm

মারমুখী ক্রিস লিন-শুভমন গিল। জসপ্রীত বুমরার ওভারে এল ৮ রান। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৩৯/০।

08:14 pm

২টি চার সহ ক্রুনাল পাণ্ডিয়ার ওভারে এল ১২ রান। ৪ ওভার শেষে কেকেআরের স্কোর ৩১/০

08:11 pm

লাসিথ মালিঙ্গার ওভারে এল ৩ রান। ৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১৯/০

08:07 pm

ক্রুনাল পাণ্ডিয়ার ওভারে এল ২ রান। ২ ওভার শেষে কেকেআরের স্কোর ১৬/০।

08:05 pm

ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে হেরে ব্যাট করতে নামা কলকাতা নাইট রাইডার্সের শুরুটা দুর্দান্ত হল। আইপিএলে প্রথমবার খেলতে নামা বারিন্দর স্রনের ওভারে ২টি চার ও একটি ছয় মারলেন শুভমন গিল। প্রথম ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১৪ রান।

07:53 pm

কলকাতা নাইট রাইডার্স দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। দলে ফিরেছেন রবীন উথাপ্পা। কেকেআরের জার্সিতে আইপিএলে অভিষেক হচ্ছে সন্দীপ ওয়ারিয়ারের। অন্যদিকে মুম্বইয়ের জার্সিতে আইপিএলে প্রথমবার মাঠে নামতে চলেছেন বারিন্দর স্রনের।

07:41 pm
Mykhel

ইডেন গার্ডেন্সের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্স। পরপর ছয় ম্যাচে লাগাতার হেরে দেওয়ালে পিঠ ঠেকা যাওয়া দীনেশ কার্তিকের দল এই ম্যাচ জিততে মরিয়া। অন্যদিকে, আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল।

07:32 pm

ডু অর ডাই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে কলকাতা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 28, 2019, 18:50 [IST]
Other articles published on Apr 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+