৯ উইকেটে জিতে কলকাতাকে প্লে অফের দৌড় থেকে ছিটকে দিল মুম্বই

প্লে-অফ নিশ্চিত করতে জিততেই হবে। এমনই পরিস্থিতিতে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১৬ ইতিমধ্যেই প্লে-অফে কোয়ালিফাই করে গেছে রোহিত শর্মার নীল ব্রিগেড। তবু এই ম্যাচকে তারা মোটেই হালকা ভাবে নিচ্ছে না। বরং ইডেন গার্ডেন্সে কেকেআরের কেছে হারের বদলা এই ম্যাচেই সুদে-আসলে তুলে নিতে চায় মুম্বই। অন্যদিকে এই ম্য়াচ জিতে মধুরেণ সমাপয়েৎ ঘটাতে চায় দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১২।

11:17 pm

১৭তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন সূর্যকুমার যাদব। ২৩ বল বাকী থাকতে কলকাতাকে ৯ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

11:12 pm

১৬তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ দিলেন ৭ রান। মুম্বইয়ের স্কোর ১২৮/১। জিততে আর প্রয়োজন ৬ রান।

11:08 pm

১৫ ওভার শেষ হল। মুম্বই ১২১/১। আর জিততে চাই ১৩ রান।

11:03 pm

১৪ তম ওভার শেষ হল। সুনীল নারিন দিলে ১২ রান। মুম্বই ১০৮ তুলল ১ উইকেটের বিনিময়ে। শেষ ৩৬ বলে আর চাই ২৬ রান।

11:01 pm

সন্দীপ শেষ করলেন নিজের চতুর্থ ওভার। ৪ ওভারে দিলেন মাত্র ২৬ রান। ১৩তম ওভারে দিলেন ৬ রান। মুম্বই ১৩ ওভার শেষে তুলল ৯৭/১।

10:55 pm

১২তম ওভারে হ্যারি গার্নির বলে উঠল ৩ রান। মুম্বই ৯১/১।

10:50 pm

বোলিংয়ে কোনও প্রতিরোধই গড়তে পারছে না কলকাতা। নারিনের ওভারে উঠল ১২ রান। মুম্বই ১১ ওভার শেষে ৮৮/১।

10:46 pm

আন্দ্রে রাসেল দশম ওভারে দিলেন ৭ রান। মুম্বই ৭৬ রান তুলল ১ উইকেটের বিনিময়ে।

10:42 pm

নবম ওভারে এল ৬ রান। মুম্বইয়ের রান ৬৯/১।

10:41 pm

অষ্টম ওভারে নারিন দিলেন ৮ রান। মুম্বই ৬৩/১। ধীরে ধীরে রোহিত শর্মা দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

10:40 pm

সপ্তম ওভার শেষে মুম্বইেয়র রান ৫৫/১।

10:29 pm

অনন্য ক্যাচ ধরলেন কার্তিক। ২৩ বলে ৩০ করে ফিরলেন কুইন্টন ডি কক। ৪৬ রানে প্রথম উইকেট হারাল মুম্বই।

10:27 pm

ষষ্ঠ ওভারে নারিন দিলেন মাত্র ১ রান। মুম্বইয়ের রান বিনা উইকেটে ৪৬/০।

10:22 pm

পঞ্চম ওভারে সন্দীপ দিলেন ৬ রান। মুম্বই তুলল ৪৫/০।

10:17 pm

রাসেলের ওভারে উঠল ২১ রান। মুম্বই ৪ ওভার শেষে পৌঁছে গেল ৩৯ রানে।

10:12 pm

তৃতীয় ওভারে সন্দীপ দিলেন ৫ রান। মুম্বই ১৮/০। কলকাতাকে জিততে হলে উইকেট ফেলতেই হবে। নাহলে ঘরের মাঠে মুম্বই ফের একবার কলকাতার বিরুদ্ধে জয় তুলে নেবে।

10:06 pm

দ্বিতীয় ওভার করলেন হ্যারি গার্নি। দিলেন ৪ রান। মুম্বই ১৩/০।

10:02 pm

ব্যাট করতে নামল মুম্বই। প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক শুরু মুম্বইয়ের। সন্দীপ ওয়াবিয়রের প্রথম ওভারে উছল ৯ রান।

09:43 pm

শেষ ওভারে উঠল মাত্র ৩ রান। ৬ বলে ৪ রান করে শেষ বলে আউট রিঙ্কু সিং। ২০ ওভার শেষে কলকাতা তুলল ১৩৩ রান ৭ উইকেটের বিনিময়ে।

09:42 pm

২০ তম ওভারের পঞ্চম বলে বুমরাহ বলে ক্যাচ আউট হয়ে বিরক্তিকর ইনিংসে ইতি টানলেন রবীন উথাপ্পা। করলেন ৪৭ বলে ৪০ রান।

09:39 pm

মিচেল ম্যাকক্লেনেঘনের ওভারে এল মাত্র ৬ রান। ১৯ ওভার শেষে উঠল ১৩০ রান।

09:30 pm

লাসিথ মালিঙ্গার আরো একটি উইকেট টেকিং ওভার শেষ। ১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ১২৪/৩।

09:27 pm

আউট নীতীশ রানা। ১৭.২ ওভারে কেকেআরের স্কোর ১২০/৫।

09:25 pm

উথাপ্পার ছয়। ১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ১১৪/৪।

09:19 pm

লাসিথ মালিঙ্গার আরো একটি দুর্দান্ত ওভার। ১৬ ওভার শেষে কেকেআরের স্কোর ১০৫/৪।

09:15 pm

হাত খুললেন রবিন উথাপ্পা ও নীতীশ রানা। হার্দিক পাণ্ডিয়ার ওভারে এল ১৬ রান। ১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৯৯/৪।

09:10 pm

১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ৮৩/৪।

09:04 pm

লাসিথ মালিঙ্গার অসাধারণ ওভার। প্রবল চাপে কেকেআর। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ৭৩/৪।

09:02 pm

লাসিথ মালিঙ্গার ওভারেই আউট আন্দ্রে রাসেল। ১২.৪ ওভারে কেকেআরের স্কোর ৭৩/৪।

08:59 pm

লাসিথ মালিঙ্গার ওভারে আউট দীনেশ কার্তিক। ১২.৪ ওভারে কেকেআরের স্কোর ৭২/৩।

08:55 pm

১২ ওভার শেষে কেকেআরের স্কোর ৬৫/২।

08:52 pm

মিচেল ম্যাকলেনাঘানের অনবদ্য মেডেন ওভার। ১১ ওভার শেষে কেকেআরের স্কোর ৬১/২।

08:47 pm

ক্রুনাল পাণ্ডিয়ার ওভারে এল ৪ রান। ১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৬১/২।

08:44 pm

কলকাতাকে চেপে ধরেছে মুম্বই। হার্দিক পাণ্ডিয়ার ওভারে এল ২ রান। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৫৭/২।

08:41 pm

হার্দিক পাণ্ডিয়ার দ্বিতীয় সাফল্য। আউট হলেন লিন। ৮.২ ওভারে কেকেআরের স্কোর ৫৬/২।

08:38 pm

ক্রুনাল পাণ্ডিয়ার অনবদ্য ওভার। এল মাত্র ৪ রান। ৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৫৫/১।

08:34 pm

প্রথম ওভারেই সফলতা পেলেন হার্দিক পাণ্ডিয়া। উইকেট নেওয়ার পাশাপাশি দিলেন মাত্র ২ রান। ৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৫১/১।

08:30 pm

আউট হলেন শুভমন গিল। ৬.১ ওভারে কেকেআরের স্কোর ৪৯/১।

08:26 pm

চালিয়ে খেলছেন ক্রিস লিন। ২টি ছয় সহ রাহুল ছাহারের ওভারে এল ১২ রান। ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৪৯/০।

08:22 pm

পঞ্চম ওভারে ৯ রান দিলেন জসপ্রীত বুমরা। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৩৭/০।

08:16 pm

একটি ছয় ও চার সহ লাসিথ মালিঙ্গার ওভারে এল ১৩ রান। ৪ ওভার শেষে কেকেআরের স্কোর ২৮/০।

08:12 pm

মুম্বইয়ের আঁটেসাঁটো বোলিং। তারই মধ্যে ছক্কা হাঁকালেন ক্রিস লিন। ৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১৫/০

08:07 pm

ক্রুনাল পাণ্ডিয়ার ওভারে এল ২ রান। ২ ওভার শেষে কেকেআরের স্কোর ৫/০।

08:04 pm

টসে হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ওভার শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৩ রান।

07:46 pm

অন্যদিকে, ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে ম্যাচে মিচেল ম্যাকলেনাঘানকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

07:41 pm

গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে যথেষ্ট রান দেওয়া পীয়ূষ চাওলাকে বাইরে রেখেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম এগারো সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চাওলার পরিবর্তে দলে এসেছেন মিডিয়াম ফাস্ট প্রসিদ্ধ কৃষ্ণ।

07:33 pm

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে জায়গা পেতে মরিয়া দীনেশ কার্তিকের কেকেআরে একটি পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে, ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নেওয়া রোহিত শর্মার মুম্বই দলেও দুটি পরিবর্তন করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 5, 2019, 19:12 [IST]
Other articles published on May 5, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+