রুদ্ধশ্বাস সুপার ওভারে কলকাতাকে ৩ রানে হারিয়ে ম্যাচ পকেটে পুরল দিল্লি ক্যাপিটালস

আজ হাইভোল্টেজ ম্যাচে দিল্লির ফিরোজ শা কোটলায় মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। আইপিএলের প্রথম দুটি ম্যাচ জিতে কলকাতা শীর্ষ রয়েছে। দিল্লিও ভালো ফর্ম দেখিয়ে একটি ম্যাচে জয় পেয়েছে, অন্যটিতে হেরেছে। টুর্নামেন্টের সবচেয়ে ব্যালান্সড দল কলকাতা দিল্লিকে তাঁদের ঘরের মাঠে হারাতে সক্ষম হয় কিনা সেটাই দেখার। ম্যাচের সমস্ত আপডেট পেতে নজর রাখুন নিচের লাইভ ব্লগে।

রুদ্ধশ্বাস সুপার ওভারে কলকাতাকে ৩ রানে হারিয়ে ম্যাচ পকেটে পুরল দিল্লি ক্যাপিটালস
12:16 am

শেষ বলে এল মাত্র ১ রান। তিন রানে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস।

12:15 am

শেষ বলে চাই ৫ রান। ব্যাট করবেন রবীন উথাপ্পা।

12:12 am

প্রথম বলেই চার মারলেন রাসেল। পরের বলে দিলেন ইয়র্কার। তৃতীয় বলে অনবদ্য ইয়র্কারে রাসেলকে বোল্ড করলেন রাবাদা।

12:12 am

দিল্লির হয়ে বল করতে এলেন কাগিসো রাবাদা। কলকাতার হয়ে নামলেন আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিক।

12:04 am

দিল্লি সুপার ওভারের ছয় বলে তুলল ১০ রান। কলকাতার টার্গেট ১১ রান।

12:01 am

৪ রানে আউট শ্রেয়স আইয়ার। ৩ বলে দিল্লির রান ৫।

12:01 am

ব্যাট করতে নামল দিল্লি। নামলেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ।

11:51 pm

সুপার ওভারের মাধ্যমে জানা যাবে খেলার ফলাফল। দিল্লি থামল একই রানে।

11:50 pm

১৯.৫ তম ওভারে ক্যাচ আউট হলেন হনুমা বিহারী। শেষ বলে চাই ২ রান।

11:46 pm

১৯ ওভার শেষে দিল্লি ১৮০/৪। শেষ ৬ বলে চাই ৬ রান।

11:43 pm

৫৫ বলে ৯৯ রান করে আউট পৃথ্বী শ। শেষ মুহূর্তে জমে গেল ম্যাচ।

11:39 pm

শেষ ১২ বলে দিল্লির চাই ১৫ রান। ১৮ ওভার শেষে রান ১৭২/৩।

11:33 pm

কোটলায় পৃথ্বী শ ঝড়। অনবদ্য ব্যাটিংয়ে কলকাতাকে হারের কাছাকাছি এনে দিলেন তিনি। ১৭ ওভার শেষে দিল্লি ১৬৮/২। পৃথ্বী শ ৯৬ রানে অপরাজিত। শেষ ১৮ বলে দিল্লির চাই ১৮ রান।

11:25 pm

শেষ চার ওভারে চাই ৩৪ রান। দিল্লির রান ১৬ ওভার শেষে ১৫২/২।

11:21 pm

দিল্লি ১৫ ওভার শেষে ১৪০/২, শেষ ৩০ বলে চাই ৪৬ রান।

11:15 pm

১৪তম ওভার শেষ হল। দিল্লির রান ১৩৩/২। শেষ ৩৬ বলে চাই ৫৪ রান।

11:10 pm

১৩ তম ওভারের পর দিল্লি ক্যাপিটালসের রান ১২৫/২।

11:05 pm

দিল্লি ১২ ওভার শেষে তুলল ১১৬ রান ২ উইকেটের বিনিময়ে।।

11:04 pm

রাসেলের বলে আউট শ্রেয়স আইয়ার। ৪৩ রান করে আউট হলেন তিনি।

10:59 pm

মাত্র ৩০ বলে অর্ধশতরান পৃথ্বী শ-এর। ১১তম ওভারে দলগত শতরান পূর্ণ করল দিল্লি। ১১ ওভার শেষে হল ১০২/১।

10:55 pm

দশম ওভার শেষে দিল্লির রান ৮২/১। শেষ দশ ওভারে প্রয়োজন ১০২ রান। দিল্লির হাতে রয়েছে ৯ উইকেট।

10:49 pm

নবম ওভার শেষ হল। দিল্লি তুলল ১ উইকেটে ৭৫ রান। পৃথ্বী শ ৩৬ ও শ্রেয়স আইয়ার ২২ রানে অপরাজিত রয়েছেন।

10:46 pm

৮ ওভার শেষ। দিল্লির রান ৬৪/১। পৃথ্বী শ ৩৪ ও শ্রেয়স ১৩ রানে ক্রিজে রয়েছেন।

10:42 pm

সপ্তম ওভার শেষে দিল্লির দলগত ৫০ রান পূর্ণ হল। ক্রিজে রয়েছেন পৃথ্বী শ ও শ্রেয়স আইয়ার।

10:38 pm

ষষ্ঠ ওভার শেষে দিল্লি তুলল ৪৫/১। ধীরে ধীরে হাত খুলছেন পৃথ্বী শ। ২৪ রানে অপরাজিত তিনি।

10:36 pm

পঞ্চম ওভার করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দিল্লির রান ১ উইকেটে ৩৩।

10:29 pm

চতুর্থ ওভার করলেন আন্দ্রে রাসেল। দিল্লির রান ৪ ওভার শেষে ২৯ রান।

10:24 pm

তিন ওভার শেষে দিল্লির রান ২৭/১।

10:23 pm

২.৪ ওভারের মাথায় পীযূষ চাওলার বলে ১৬ রানে আউট শিখর ধাওয়ান।

10:18 pm

লকি ফার্গুসনের এই ওভারে উঠল ১০ রান। ২ ওভার শেষে দিল্লি ১৬/০।

10:14 pm

প্রথম ওভার করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ১ ওভারের পর দিল্লির রান বিনা উইকেটে ৬ রান।

10:11 pm

বিরতির পর রান তাড়া করতে নামল দিল্লি। টার্গেট ১৮৬ রান। দিল্লির হয়ে ওপেন করছেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান।

09:54 pm

২০তম ওভারে এল ১৪ রান। কলকাতা শেষ অবধি তুলল ৮ উইকেটে ১৮৫ রান।

09:50 pm

১৯ ওভার শেষে কলকাতার রান ১৭১/৭। ক্রিজে পীযূষ চাওলা ও কুলদীপ যাদব।

09:48 pm

১৯ তম ওভারে পরপর ছয় খেলেন অমিত মিশ্র। ৩৫ বলে অর্ধশতরান পূর্ণ দীনেশ কার্তিকের। পরের বলেই আউট হলেন ৩৬ বলে ৫০ রান করে।

09:44 pm

১৮ ওভার শেষে কলকাতার রান ১৫৬/৬। ৬২ রানে আউট আন্দ্রে রাসেল।

09:43 pm

৬২ রানে ক্রিস মোরিসের বলে আউট রাসেল। ১৭.৫ ওভার শেষে কলকাতা ১৫৬ রান ৬ উইকেটে বিনিময়ে।

09:40 pm

১৭.২ ওভারে ১৫০ রানে পৌঁছল কলকাতা নাইট রাইডার্স।

09:37 pm

১৭ ওভার শেষে কলকাতা তুলল ৫ উইকেটে ১৪৫ রান।

09:36 pm

মাত্র ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন আন্দ্রে রাসেল।

09:32 pm

আগের ওভারে রাসেলকে বিমার মেরেছিলেন হর্ষল প্যাটেল। এই ওভারে বিশাল ছক্কা মেরে যেন শোধ নিলেন রাসেল। পরপর দুটি ছক্কা হাঁকালেন রাসেল। ১৬ ওভার শেষে কলকাতা ১৩৮/৫।

09:26 pm

খেলা অনেকটাই ধরে নিয়েছেন কার্তিক ও রাসেল জুটি। ১৫ ওভার শেষে কলকাতার রান ৫ উইকেটে ১৮।

09:13 pm

১৩.৫ ওভারে ১০০ রানে পৌঁছল কলকাতা নাইট রাইডার্স। ১৪ ওভার শেষে উঠল ১০১ রান ৫ উইকেটের বিনিময়ে।

09:11 pm

নো বলে ক্যাচ ধরলেও আউট হলেন না রাসেল। দলগত একশো রানের দিকে এগোচ্ছে কলকাতা।

09:10 pm

হর্ষল প্যাটেলের হাত থেকে বেরোল বিমার। আম্পায়ার দিলেন নো বল।

09:05 pm

১৩ ওভার শেষে উঠল ৯৬। কার্তিক ৩১ ও রাসেল ২১ রানে অপরাজিত রয়েছেন।

09:01 pm

আর এক স্পিনার সন্দীপকে পরপর ছয় হাঁকালেন রাসেল। ১২ ওভার শেষে কলকাতা পৌঁছে গেল ৯০ রানে ৫ উইকেট খুইয়ে। ধীরে ধীরে জ্বলে উঠছেন রাসেল।

08:57 pm

অমিত মিশ্রকে লম্বা ছক্কা হাঁকালেন রাসেল। ১১ ওভার শেষে কলকাতা ৭৩/৫।

08:54 pm

ক্রিজে নামলেন আন্দ্রে রাসেল। কলকাতা ১০ ওভার শেষে ৬৪/৫। ১৯ রানে ক্রিজে অপরাজিত দীনেশ কার্তিক।

08:54 pm

ক্রিজে নামলেন আন্দ্রে রাসেল। কলকাতা ১০ ওভার শেষে ৬৪/৫। ১৯ রানে ক্রিজে অপরাজিত দীনেশ কার্তিক।

08:51 pm

দশম ওভারের প্রথম বলেই ৪ রানে রান আউট হলেন শুভমান গিল। কলকাতা ৬১ রানে ৫ উইকেট হারাল।

08:45 pm

ক্রমেই ম্যাচে জেঁকিয়ে বসছে দিল্লি। অভিজ্ঞ অমিত মিশ্রকে নিয়ে এলেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। একেবারে শেষ বলে চার এল। কলকাতার রান ৯ ওভারে ৫৯ রান।

08:41 pm

৮ ওভারের পর কলকাতার রান ৫৩। ইতিমধ্যে ৪ উইকেট খুইয়েছে কেকেআর। এই ওভারে এল ৯ রান।

08:39 pm

ম্যাচের প্রথম ছয় হাঁকালেন কার্তিক। ৭.৩ বলে ৫০ রানে পৌঁছল কেকেআর।

08:36 pm

অষ্টম ওভারের শুরুতেই হর্ষল প্যাটেলের বলে ১ রানে আউট নীতীশ রানা। কলকাতা ৪৪/৪।

08:35 pm

সাত ওভার শেষে কলকাতার রান ৪৪। নেমেই প্রথম বলে চার মারলেন অধিনায়ক দীনেশ কার্তিক।

08:33 pm

রাবাদার বাউন্সারে ব্যাট ছুঁইয়ে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ২০ রানে ফিরলেন ক্রিস লিন। কলকাতা ৬.৫ ওভারে ৪০ রানে তৃতীয় উইকেট খোয়াল।

08:28 pm

হর্ষল প্যাটেলের বলে ১১ রান করে ফিরলেন রবীন উথাপ্পা। কলকাতার রান ৬ ওভারে ৩৬ রানে ২ উইকেট।

08:28 pm

দিল্লির উইকেট কিছুটা স্লো। বল ব্যাটে আসছে না। তবে উইকেট হাতে থাকলে কলকাতা পরের দিকে ব্যাটিংয়ে ঝড় তুলতে পারে।

08:27 pm

পাওয়ার প্লে তে সুনীল নারিনের উপস্থিতি টের পা্চ্ছে কলকাতা। ৫ ওভার শেষে উঠল ৩০/১।

08:21 pm

নিখিলের জায়গায় নামলেন রবীন উথাপ্পা। ৪ ওভার শেষে কলকাতা ২১/১।

08:17 pm

৩.৩ ওভারের মাথায় প্রথম উইকেট পড়ল কলকাতার। ১৬ বলে ৭ রান করে আউট নিখিল নায়েক। উইকেট নিলেন সেই সন্দীপ।

08:14 pm

পাওয়ার প্লে-তে নিয়ন্ত্রিত বোলিং দিল্লির। তিন ওভার শেষে কলকাতার রান বিনা উইকেটে ১৫।

08:09 pm

দ্বিতীয় ওভার করলেন তরুণ স্পিনার সন্দীপ লামিছানে। ওভারে মাত্র ১ রান দিলেন তিনি। ২ ওভার শেষে কেকেআর ১৩/০।

08:04 pm

১ ওভার শেষে কলকাতা ১২/০। ভালো শুরু করলেন নায়েক।

08:01 pm

প্রথম বলেই ইনসাইড এজ হয়ে চার রান পেলেন নায়েক।

08:01 pm

ব্যাট করতে নামল কেকেআর। দিল্লির হয়ে বোলিং ওপেন করছেন কাগিসো রাবাদা। কলকাতার হয়ে নামলেন নায়েক ও লিন।

07:50 pm

একনজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কারা রয়েছে।

07:43 pm

চোটের জন্য খেলতে পারবেন না সুনীল নারিন। দলে এলেন নিখিল নায়েক।

07:36 pm

কলকাতার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল দিল্লি।

07:18 pm

দিল্লি দল অনেক আগেই ঢুকে প়ড়েছে স্টেডিয়ামে।

07:18 pm

ঋষভ পন্থকে কি আটকাতে সফল হবেন কেকেআর স্পিনার কুলদীপ যাদব? প্রশ্ন উঠছেই।

07:16 pm

দিল্লির ফিরোজ শা কোটলায় আইপিএলের লিগের দশম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 30, 2019, 19:16 [IST]
Other articles published on Mar 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+