
পিছিয়ে দেশওয়ালিরা
একসময় নিঃসন্দেহে টি২০ ক্রিকেটের সেরা দুই অলরাউন্ডার ছিলেন কিয়েরন পোলার্ড ও ডোয়েন ব্রাভো। আইপিএল-এও এঁরা দুজন যথাক্রমে মুম্বই ইন্ডিয়ানস ও সিএসকে-কে ব্য়াটে-বলে অনেক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু বর্তমানে তাঁরা আর আগের জায়গায় নেই। বরং অনেক উন্নতি ঘটিয়েছে রাসেল।

অবিশ্বাস্য ফিনিশার
রাসেলের রবিবারের ইনিংসই বলে দিচ্ছে বর্তমানে টি২০ ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার তিনি। শুধু ব্য়াটিং-এর সময়ই ন, বোলিং-এর ক্ষেত্রেও ফিনিশারের ভূমিকা পালন করে থাকেন তিনি। ক্রিকেট বিশ্বে যে যে টি২০ দলের হয়ে খেলেন তিনি, সব জায়গাতেই ব্য়াটিং-এ ইনিংস খতমের পাশাপাশি ডেথ ওভারে বল করার দায়িত্বও নেন তিনি।

অলরাউন্ড পারফরম্যান্স
ব্যাটে, বলে সমান পারদর্শী রাসেলয তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের সেরা নিদর্শন দেখা দিয়েছে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্য়াচে। প্রথমে বল করার সময়ে একটি দুর্দান্ত ক্যাচ নেন এবং একেবারে শেষ ওভারে বল করতে এসে হ্যাটট্রিক করেন। তারপর ৪১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে এই অবস্থায় নেমে ৪৯ বলে অপরাজিত ১২১ করে ম্যাচ জেতান। এই পারফরম্যান্স শুধু রাসেলেরই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেরই সেরা অলরাউন্ড পারফরম্যান্স হিসেবে গন্য হচ্ছে।

আন্তর্জাতিক টি২০-তে
২০১০ সালেই ওয়েস্টইন্ডিজের হয়ে অভিষেক হলেও, রাসেল আজকের রাসেল হয়ে উঠেছেন কিন্তু অনেকটাই পরে। ২০১৮ সালে তাঁর আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী তাঁর রানের ৬০, স্ট্রাইক রেট ১৯৩.৫৫। বোলিং-এর ক্ষেত্রে স্ট্রাইকরেট ২১, ইকোনমি রেট ৮। মাথায় রাখতে হবে তিনি কিন্তু ডেথ ওভারে বল করেন।


Click it and Unblock the Notifications



















