ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরুর আগে পুল সেশনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে বিচ পার্টি করেছে ভারতীয় দল। সেই ছবিই পোস্ট করেছেন ভারত অধিনায়ক। অ্যান্টিগার জলি হার্বার বিচে হই হুল্লোড় করে মজা করেছেন বিরাট অ্যান্ড কোম্পানি। ছবিতে বিরাটের পাশে ছিলেন জসপ্রীত বুমরাহ। আর সেই ছবি নিয়েই বুম বুম বুমরাহকে মজার খোঁচা দিলেন যুবরাজ সিং।
আইপিএলে বুমরাহের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন যুবরাজ। সেই সূত্রে সিনিয়ার যুবির সঙ্গে তরুণ জসপ্রীতের সম্পর্ক দারুণ। এবার বিরাটের পাশে ছবি পোস্ট করতে তাই জুনিয়র বুমরাহের লেগ পুল করার সুযোগ ছাড়লেন না যুবরাজ।
বিরাটের পাশে বুমরাহের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই ছবিতে জসপ্রীতের সিক্স প্যাক দেখা গিয়েছে। যা দেখে অনেকেই অবাক। ভারতীয় ক্রিকেট ভক্তদের মতো অবাক হয়েছেন যুবরাজ সিংও! পোস্টটিতে গিয়ে কমেন্ট করে যুবি লিখেছেন, ' একেবারে ফিটনেস আইডলকে সঙ্গে নিয়ে ছবি তুলেছ!'
প্রসঙ্গত অধিনায়ক বিরাট কোহলির জমানায় ভারতীয় ক্রিকেটে ফিনটেস চর্চা এখন সাধনার পর্যায়ে পরিণত হয়েছে। তারই ফল বুমরাহের এই সিক্স প্যাক!
View this post on InstagramSun soaking with @virat.kohli and the team 🌊🌊
A post shared by jasprit bumrah (@jaspritb1) on