|
অভিনব জন্মদিন সেলিব্রেশন
১৪ অগাস্ট থেকে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে নিউজিল্যান্ড। তার আগে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অভিনব কায়দায় কেন উইলিয়ামসনের জন্মদিন উদযাপন করল ফ্যানেরা।
বাউন্ডারির ধারে দীর্ঘক্ষণ কেক নিয়ে অপেক্ষা করতে থাকে ফ্যানেরা। এরপর কেনের সমর্থনে গলা ফাটাতে শুরু করলে কিউয়ি কাপ্তান নিজে সাইডলাইনের ধারে এসে বাউন্ডারি টপকে ভক্তদের হাত থেকে কেক খেয়ে যান। সঙ্গে দেদার সেলফিও তুললেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।
|
উইলিয়ামসনের ২৯ তম জন্মদিন
৮ অগাস্ট ২৯ বছরে পা দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। জীবনের বিশেষ দিনে ফ্যানেদের ভালোবাসা পেয়ে আপ্লুত কেন।
|
শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড
১৪ অগাস্ট থেকে শ্রীলঙ্কার মাটিতে দুই দেশের মধ্যে সিরিজ শুরু। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে দুই ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে কিউয়রা। এরপর ১ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।


Click it and Unblock the Notifications

















