বিরাট কোহলিকেই বিশ্বের সেরা অধিনায়ক বাছলেন রাউলপিণ্ডি এক্সপ্রেস, বিস্তারিত জেনে নিন

বিরাট কোহলিকেই বিশ্বের সেরা ক্রিকেট অধিনায়ক বাছলেন পাকিস্তানের পেস লেজেন্ড শোয়েব আখতার। বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বের সেরা দল হবে বলেও বিশ্বাস করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। নিজের ইউ টিউব চ্যানেলে ভারত অধিনায়ক সম্পর্কে আক কী কী বললেন শোয়েব, তা এক নজরে দেখে নিন।

 ভুল থেকে শিক্ষা

ভুল থেকে শিক্ষা

শোয়েব আখতারের মতে, ভুল থেকে শিক্ষা নিয়ে তা শুধরে নেওয়ার ক্ষমতা আছে বিরাট কোহলির। ২০১৯ বিশ্বকাপে ভারত যে যে ভুল করেছিল, বিরাটের দক্ষ অধিনায়কত্বে সেগুলি এখন আর চোখে পড়ে না বলেই জানিয়েছেন পাক লেজেন্ড। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটিং অর্ডার ঠিক করতে সমস্যায় পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি সেই সমস্যার সমাধান করে ফেলেছেন বলেও মনে করেন শোয়েব আখতার।

ভয়হীন অধিনায়ত্ব

নিজের ইউ টিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন যে বিরাট কোহলির ভয়হীন অধিনায়কত্ব তাঁর ভীষণ পছন্দের। ঘরের মাঠে ভারত যেভাবে দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করেছে, তাতে বিরাট কোহলির হার না মানা মানসিকতার জন্য সম্ভব হয়েছে বলে বিশ্বাস করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। পুনে টেস্টে ২৫৪ রান করার পর বিরাট কোহলির অধিনায়োকচিত শরীরি ভাষা দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন শোয়েব।

ভারত সেরা

ভারত সেরা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শোয়েব আখতার। ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাও জানিয়েছেন পাক লেজেন্ড। বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বের সেরা দল হবে বলেও বিশ্বাস করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

 কাছাকাছি কেন

কাছাকাছি কেন

এই মুহূর্তে বিরাট কোহলির কাছাকাছি আর কোনও অধিনায়ক থাকেন, তিনি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন বলে জানিয়েছেন শোয়েব আখতার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেতা ফাফ ডু প্লেসিসের অধিনায়কত্ব মাঝারি মানের বলে দাবি করেছেন পাক লেজেন্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, October 15, 2019, 17:00 [IST]
Other articles published on Oct 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+