
হেসন যা বলেছেন
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করে ঘরের মাঠে ১-০ টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড। যারপর হেসন বলেছেন, 'নিউজিল্যান্ডকে ওদের ডেরায় টেস্ট ক্রিকেটে হারানো কঠিন কাজ। সাম্প্রতিককালে কোহলিরাও টেস্টে দারুণ সফল। সেক্ষেত্রে দুই দলের দারুণ লড়াই হবে বলে মনে হয়। '

বিরাট বনাম উইলিয়ামসন
সেই সঙ্গে কিউয়িদের প্রাক্তন কোচ মনে করেন, 'বিরাট ও কেন উইলিয়ামসনের মধ্যেও সিরিজে দারুণ ব্য়াটিং ডুয়েল দেখার প্রত্যাশা রয়েছে। পুরো সিরিজটাই দারুণ উপভোগ্য হবে।' উল্লেখ্য এই মুহূর্তে আইপিএলে বিরাট কোহলির আরসিবি ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট অপারেশন ডিরেক্টর পদে রয়েছেন হেসন।

সিরিজের সূচি
২৪ জানুয়ারি থেকে ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হচ্ছে। সিরিজের শুরুতে ৫টি টি-টোয়েন্টি খেলবে ভারত।এরপর ৩টি ওডিআই খোলার পর ২১ ফেব্রয়ুারি থেকে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোম্পানি।


Click it and Unblock the Notifications



















