বিশ্বকাপের আগেই বড়সড় ধাক্কা খেল কিউই শিবির। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েলিংটনে ফিল্ডিং করার সময় বাম কাঁধে গুরুতর আঘাত পেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। আপাতত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর আঘাতের গুরুত্ব অনুধাবন করতে কাঁধের স্ক্যান করা হচ্ছে।
বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্য়াট করছিল। সেই সময়ই গালি অঞ্চলে ঝাঁপিয়ে একটি বল আটকাতে গিয়েই বিপত্তি ঘটান উইলিয়ামসন। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় তাঁর মুখ কুঁচকে যায়।
বাংলাদেশ প্রথম ইনিংসে ২১১ তুলে অলআউট হয়ে গেলে, দলের প্রয়োজনে অবশ্য সেই যন্ত্রণা সহ্য করেই তিনি ব্য়াট করতেও নেমেছিলেন। এমনকী ওই অবস্থাতেই ১০৫ বলে ব্যাট করে ৭৪ রান করে যান তিনি। তবে তারমধ্য়ে বেশ কয়েকবার তাঁকে মাঠেই চিকিতসা কর্মীদের সাহায্য নিতে হয়।
Injury update: Kane Williamson will not return to the field today as he rests his left shoulder ahead of further investigation (MRI scan) tomorrow morning. Tim Southee is the on-field captain.
— BLACKCAPS (@BLACKCAPS) March 11, 2019
এর পরেই তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। সম্ভবত এই টেস্টে তিনি আর নামতে পারবেন না। অনফিল্ড অধিনায়ক হিসেবে টিমন সাউদির নাম জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।