
বুমরা সম্পর্কে কপিল
জসপ্রীত বুমরাই যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলার, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন লেজেন্ড কপিল দেব। বুমরার সবচেয়ে বড় ব্যাপার যে তাঁর লেথাল সুইং বুঝতে সমস্যায় পড়েন ব্যাটসম্যানরা বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

বুমরার অনুপস্থিতিতে শামি
জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভাইজাকে মহম্মদ শামির বোলিং দেখে মুগ্ধ হয়েছেন কপিল দেব। আইসিসি ক্রম তালিকার প্রথম দশে না থাকলেও বাংলার পেসার, দল ও দেশের জন্য যে পারফরম্যান্স করছেন, তা কোনও অংশে কম নয় বলে মনে করেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

ইশান্ত ও উমেশ
জসপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে সরিয়ে রাখলে ইশান্ত শর্মা, উমেশ যাদবরাও ভারতকে সফলতার মুখ দেখাচ্ছেন বলে মনে করেন কপিল দেব। ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে ইশান্তের বোলিং-এ মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। একই সঙ্গে তরুণ দীপক চাহার ও নভদীপ সাইনির প্রতিভাও টিম ইন্ডিয়ার পেস অ্যাটাককে সমৃদ্ধ করেছে বলে বিশ্বাস করেন কপিল।

এটাই সেরা
এত সমৃদ্ধ পেস অ্যাটাক এর আগে ভারতীয় ক্রিকেটে আসেনি বলেই দাবি করেছেন কপিল দেব। টিম ইন্ডিয়ার বর্তমান পেস অ্যাটাক নিয়ে তিনি গর্বিত বলেই জানিয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

আইপিএল-কে ধন্যবাদ
ভারতের পেস অ্যাটাক এত সম্বৃদ্ধ হওয়ার জন্য আইপিএল-কে ধন্যবাদ জানিয়েছেন কপিল দেব। জসপ্রীত বুমরা, দীপক চাহার, নভদীপ সাইনি ও তাঁদের মতো বহু প্রতিভার জন্ম এই টুর্নামেন্ট থেকেই হয়েছে বলে দাবি ভারতীয় লেজেন্ডের।


Click it and Unblock the Notifications



















