ফের হতে পারে ভারতীয় দলের কোচ নির্বাচন,তাহলে কী ফের পরীক্ষা শাস্ত্রীর!

India Vs South Africa 1st ODI- இந்தியா அபார வெற்றி..எப்படி தெரியுமா?- வீடியோ

'কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট!' বাংলা তর্জমা করলে দাঁড়ায় স্বার্থের সংঘাত। ভারতীয় ক্রিকেটে এই শব্দ বন্ধনীই এখন সবচেয়ে বেশি চর্চায়। এবার বোর্ডের এথিক্স কমিটির পক্ষ থেকে স্বার্থের সংঘাতের ইস্যুতে নোটিশ পেলেন কপিল দেব।

রাহুল দ্রাবিড়ের পর স্বার্থের সংঘাত ইস্যুতে সমস্যায় কপিল

রাহুল দ্রাবিড়ের পর স্বার্থের সংঘাত ইস্যুতে সমস্যায় কপিল

এর আগে স্বার্থের সংঘাত ইস্যুতে নাম জড়িয়েছিল রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তনদের। এবার সেই তালিকায় নাম জড়ালো দেশের আরেক প্রাক্তন অধিনায়ক কপিল দেবের। বোর্ডের এথিক্স কমিটির অফিসার ডি কে জৈন স্বার্থের সংঘাত ইস্যুতে কপিলকে চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছেন।

কীসের অভিযোগ

কীসের অভিযোগ

সম্প্রতি ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য হন কপিল। তাঁর তত্ত্বাবধানেই ভারতীয় দলের কোচ নির্বাচন হয়। যেখানে রবি শাস্ত্রীকে বিরাটদের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এরপরই মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা কপিল সহ ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির তিন সদস্যের বিরুদ্ধে স্বার্থের সংঘাত লঙ্ঘনের অভিযোগ এনে বসেছেন।

বোর্ডের সংবিধান মতে, একই সঙ্গে দুই পোস্টে থাকা যায় না। সেখানেই কপিলের বিরুদ্ধে সঞ্জীব অভিযোগ এনেছেন, ক্রিকেট সংক্রান্ত একাধিক রোলে রয়েছেন কপিল। বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনয়াকের বিরুদ্ধে অভিযোগ একদিকে তিনি ধারাভাষ্যকার, একদিকে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য অন্য়দিকে আবার ভারতীয় ক্রিকেট সংস্থার সদস্য!

ফের হতে পারে ভারতীয় দলের কোচ নির্বাচন

ফের হতে পারে ভারতীয় দলের কোচ নির্বাচন

ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির(সিএসি) তিন সদস্য স্বার্থের সংঘাত ইস্যুতে জড়ালে স্বচ্ছতার কারণে বোর্ডকে ফের নতুন করে কোচ নির্বাচন প্রক্রিয়া আয়োজন করতে হবে। সেক্ষেত্রে ফের নতুন সিএসি গঠন করে ফের কোচ নির্বাচন করতে হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 29, 2019, 13:36 [IST]
Other articles published on Sep 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+