সোমবার বাংলাদেশকে হারিয়ে নিজেদের দ্বিতীয় টেস্ট জেতে আফগানিস্তান। ঐতিহাসিক এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে ধরে ফেলেছেন আফগানরা। এই জয়ের উৎসব পালিত হচ্ছে দেশ জুড়ে। তাতে সামিল শিশুরাও। শাকিব আল হাসানদের হারানোর পর টিভির সামনে আফগান শিশুদের উচ্ছ্বাস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যুদ্ধ বিধ্বস্ত, আর্থিক সঙ্কটে জর্জরিত আফগানিস্তানে এক যুগ আগেও ক্রিকেট ছিল বামন হয়ে চাঁদ ছোঁয়ার মতো। সেই ধ্বংসনগরী থেকে উঠে আসা রশিদ খান, মহম্মদ নবি, আজগার আফগানরা শুধু ওই দেশ নয়, গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত। সব প্রতিবন্ধকতাকে হারিয়ে আফগানিস্তান ক্রিকেট দলের দ্বিতীয় টেস্ট জয়ে উচ্ছ্বসিত ক্রীড়া মহল। ইংল্যান্ড বিশ্বকাপেও রশিদদের মরিয়া লড়াই বিশ্বকে মুগ্ধ করে।
This is what it means to us as Nation, love u all #BlueTigers. @rashidkhan_19 u r a living super star in the cricket globe@MohammadNabi007 am sure u must be happy for such a wonderful ending of ur test career pic.twitter.com/rq6wBkNUe4
— Shafiq Stanikzai (@ShafiqStanikzai) September 9, 2019
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট জয় যে তাঁদের কাছে কতটা স্পেশাল, তা জানান দিল আফগান শিশুরা। বাড়িতে পরিবারের সঙ্গে বসে খেলা দেখছিল তারা। রশিদ খান বাংলাদেশের শেষ উইকেট তুলে নিতেই টিভির সামনে গিয়ে লাফিয়ে, নেচে নির্মল উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করে ওই আফগান শিশুর দল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়।