আইপিএলের প্লে অফে একটি জায়গায় জন্য লড়াইয়ে তিনটি দল

এবারের আইপিএলে দুটি ম্যাচ আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না, শেষ অবধি আট দলের মধ্যে কোন চারটি দল প্লে অফে যাবে। এখন আপাতত চিত্রটা পরিষ্কার হতে শুরু করেছে। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে প্লে অফে চলে গিয়েছে।

ফলে চতুর্থ কোন দলটি প্লে অফে যাবে, তা নিয়ে জোর জল্পনা চলছে। এই মুহূর্তে চতুর্থ স্থানের জন্য লড়াই মূলত তিনটি দলের। সানরাইজার্স রয়েছে চতুর্থ স্থানে। ১৩ ম্যাচে ৬টি জয় নিয়ে তাঁদের পয়েন্ট ১২।

কলকাতা নাইট রাইডার্স রয়েছে ১৩ ম্যাচে ১২ পয়েন্টে। তবে রান রেটের পার্থক্যে দীনেশ কার্তিকের দল পাঁচ নম্বরে রয়েছে। আর ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছেন ষষ্ঠ স্থানে।

এবার সোজা সমীকরণ হল, প্রথমত হায়দরাবাদ এদিন বড় ব্যবধানে জিতলে কলকাতার কাজ কঠিন হবে। এবং রাজস্থান ছিটকে যাবে।

দ্বিতীয়ত, হায়দরাবাদ হারলে ও মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা জিতলে কেকেআর সোজা প্লে অফে চলে যাবে। আর রাজস্থান যদি শেষ ম্যাচ জেতে এবং কলকাতা ও হায়দরাবাদ যদি নিজেদের শেষ ম্যাচ হেরে যায় তাহলে রাজস্থান চতুর্থ দল হিসাবে আইপিএলের প্লে অফে চলে যাবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, May 4, 2019, 13:28 [IST]
Other articles published on May 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+