
সবার উপরে রাসেল সত্য
আইপিএলের পাঁচটি ম্যাচে ২৬৮-র স্ট্রাইক রেটে, এখনও পর্যন্ত ২০৭ রান করেছেন আন্দ্রে রাসেল। মেরেছেন ২২টি ছয়। গত মরশুমে, এই এম এ চিদম্বরম স্টেডিয়াম বা চিপকেই ১১টি ছয় সহযোগে রাসেলের ৩৬ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংসে কলকাতার বিরুদ্ধে উড়ে গিয়েছিল চেন্নাই। পয়া মাঠে জামাইকান টর্নেডোর ব্যাট আজও কথা বলবে বলেই আশা ক্রিকেট প্রেমীদের। রাসেল ছাড়াও ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক, শুভমন গিলদের ব্যাট একই দিনে চললে কলকাতাকে ঠেকানো চেন্নাইয়ের পক্ষে মুশকিল হবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, চোটের কারণে মোস্ট ইউটিলাইজড ডোয়াইন ব্রাভো দলের বাইরে থাকায়, ফাফ ডুপ্লেসি, মহেন্দ্র সিং ধোনি, শেন ওয়াটসনদের অ্যাভারেজ ফর্মের উপরই ভরসা রাখতে হচ্ছে চেন্নাইয়ে কোচ স্টিফেন ফ্লেমিংকে।

হোম গ্রাউন্ড ফ্যাক্টর
ঘরের মাঠ চিপক বরাবরই চেন্নাই সুপার কিংসকে স্বস্তি দিয়ে এসেছে। এই মাঠে ধোনিদের জয়ের রেকর্ড দেখলে, আইপিএলে খেলা অন্য যেকোনো দলের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য।
অন্যদিকে, কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিকেরও ঘরের মাঠ এই চিপক। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করা কার্তিকেরও এখানে জয়ের রেকর্ড বেশ ঈর্ষণীয়। যা কেকেআরকে কিছু়টা হলেও স্বস্তি দিচ্ছে।

স্পিন যুদ্ধ
চেন্নাইয়ের কাছে টার্বুনেটর হরভজন সিং, ইমরান তাহিরদের মতো স্পিনাররা থাকলেও, তাঁদের টেক্কা দিতে তৈরি কলকাতার সুনীল নারিন, কুলদীপ যাদব, পীযূশ চাওলারা।
সব মিলিয়ে পয়েন্ট টেবিলে এক ও দুই নম্বর দলের আইপিএল দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।


Click it and Unblock the Notifications


















