
রাহুল দ্রাবিড়ের কীর্তি
এর আগে ভারতীয় উইকেটকিপারদের ব্যাটসম্যানদের মধ্যে কিংবদন্তি রাহুল দ্রাবিড় ওডিআই ক্রিকেটে এশিয়ার বাইরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওডিআইতে ভারতীয় কিপার ব্য়াটসম্যানদের মধ্য়ে দ্রাবিড়ের সেঞ্চুরিই প্রথম। ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধ টনটনে ১৪৫ রান হাঁকিয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটিতে সেই ম্যাচে দ্রাবিড় ৩১৮ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন
|
লোকেশর রাহুলের কীর্তি
রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় উইকেট কিপার হিসেবে এদিন এশিয়ার বাইরে সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। রাহুল দ্রাবিড়ের কীর্তি ছুঁলেন লোকেশ।

রাহুলের রেকর্ড কী জেনে নিন
ওডিআই কেরিয়ারে রাহুল তাঁর প্রথম চারটি শতরান চার বিভিন্ন দেশ করলেন। এই পরিসংখ্যান ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন যুবরাজ। যুবি কেরিয়ারের প্রথম ৬টি ওডিআই শতরান আলাদা ছয় বিভিন্ন দেশে হাঁকিয়েছিলেন।

একনজরে রাহুলের প্রথম চার ওডিআই শতরান
জিম্বাবোয়ের বিরুদ্ধে রাহুল ২০১৬ সালে প্রথম ওডিআই সেঞ্চুরিটি করেছিলেন। হারারে স্পোর্টস ক্লাবে সেঞ্চুরি হাঁকান। এরপর ২০১৯ সালে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেডিংলেতে ওডিআই সেঞ্চুরি করেছিলেন।বছর শেষে ভারতের মাটিতে ভাইজ্যাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। ২০২০ সালে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সেঞ্চুরি করলেন। অর্থাৎ চার ভিন্ন দেশে ওডিআইয়ের প্রথম চারটি সেঞ্চুরি করলেন।

টেস্টে পাঁচ সেঞ্চুরি আলাদা দেশে
টেস্ট ক্রিকেটেও প্রথম পাঁচটি সেঞ্চুরি লোকেশ রাহুল চার আলাদা দেশে করেছেন। ক্রিকেটার অজিঙ্ক রাহানেরও এই কীর্তি ছিল। তিনিও কেরিয়ারের প্রথম পাঁচ টেস্ট শতরান পাঁচ ভিন্ন দেশে করেছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি দিয়ে শুরু রাহুলের। ২০১৫ সালে সিডনি ম্যাচে(১১০) সেঞ্চুরি দিয়ে শুরু। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে(১০৮রান) সেঞ্চুরি করেন। এরপর ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেঞ্চুরি(১৫৮রান)। ২০১৬ সালে চেন্নাই ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রান করেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এরপর ওভালে ১৪৯ রান করেছিলেন। সেক্ষেত্রে প্রথম পাঁচটি সেঞ্চুরিই পাঁচ বিভিন্ন দেশে করেন রাহুল


Click it and Unblock the Notifications


















