ধোনির মতো ম্যাচ রিডিং করতে পারেন না কোহলি, বললেন কেশব

মহেন্দ্র সিং ধোনির মতো ম্যাচ রিডিংয়ের ক্ষমতা বিরাট কোহলির নেই বলেই মনে করেন ক্যাপ্টেন কুলের ছোটবেলার কোচ কেশব রঞ্জন ব্যানার্জি। তার দাবি, অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি ইংল্যান্ড বিশ্বকাপে চাইলেই বিরাট কোহলি সহ গোটা ভারতীয় ক্রিকেট দলের পরামর্শদাতাও হতে পারেন মাহি। ভারতের বিশ্বকাপগামী দলে ধোনি না থাকলে বিরাট কোহলি হয়তো ম্যাচে সময়োচিত পরামর্শও পেতেন না বলে মনে করেন কোচ কেশব রঞ্জন ব্যানার্জি।

ক্যাপ্টেন কুলের ছোটবেলার কোচের দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ধোনি যেভাবে খেলার গতিবিধি বুঝে সঠিক কৌশল আমদানি করেন, এর আগে অন্য কোনো অধিনায়ককে তিনি তা করতে দেখেননি। বিরাট কোহলি মাহির যোগ্য উত্তরসূরী হলেও, মিস্টার র‌্যাফ অ্যান্ড টাফের মধ্যে যথাযথ ম্যাচ রিডিংয়ের ক্ষমতা নেই বলেই মনে করেন কোচ কেশব রঞ্জন ব্যানার্জি। তাই আসন্ন বিশ্বকাপের কোনো খেলায় অধিনায়কত্ব করতে গিয়ে কোহলি সমস্যায় পড়লে, মনে দ্বিধা না রেখে তাঁর ধোনির কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত বলেও মত ক্যাপ্টেন কুলের ছোটবেলার কোচের।

একই সঙ্গে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির চার নম্বরে ব্যাট করা উচিত বলেই মনে করেন কেশব ব্যানার্জি। তাঁর কথায়, দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারের যেকোনো জায়গায় নামতে পারেন মাহি। কেশব ব্যানার্জির কথায়, পাঁচ কিংবা ছয় নম্বরে নামলে ধোনিকে চালিয়ে খেলতে হবে এবং চার নম্বরে তাঁকে খেলা ধরতে হবে। যদিও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট নেবে বলেও জানিয়েছেন ধোনির ছোটবেলার কোচ কেশব রঞ্জন ব্যানার্জি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 10, 2019, 14:47 [IST]
Other articles published on May 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+