কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে সীমান্তরক্ষী হয়ে দেশ সেবা করে ঘরে ফিরলেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহন্দ্র সিং ধোনি।
৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট কাশ্মীর সীমান্তে টহলদারি থেকে পোস্ট গার্ডের ডিউটির প্রশিক্ষণ নিয়ে এবার ঘরে ফিরলেন মাহি। রবিবার লাদাখের লেহ বিমানবন্দর থেকে ঘরে ফেরার বিমান ঘরেছেন তিনি।তার আগে সেনার পোশাকে লেহতে শিশুদের সঙ্গে ক্রিকেট খেললেন কর্নেল ধোনি।
ধোনির চেন্নাই সুপার কিংস ফ্যান পেজ ছবিটি পোস্ট করেছে। ছোটদের সঙ্গে ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা যায় ভারতীয় উইকেটকিপারকে। এর পাশাপাশি শনিবার লেহ বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। বিমানবন্দরে ধোনির সিকিউরিটি চেকিংয়ের সময়ের ছবি ভাইরাল হয়েছে।
Different field. Different gamepLeh. #Thala @msdhoni #WhistlePodu 🦁💛 pic.twitter.com/K7lEBBYvyF
— Chennai Super Kings (@ChennaiIPL) August 17, 2019
.@msdhoni performing traditional dance along with the Jawans in Ladakh!🤗🙌 #IndianArmy #MSDhoni #Dhoni pic.twitter.com/DrMtMkeq4b
— MS Dhoni Fans Official (@msdfansofficial) August 16, 2019
প্রসঙ্গত ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়ে সেনাবাহিনীর হয়ে দেশসেবা করতে চেয়ে ইচ্ছেপ্রকাশ করেছিলেন ধোনি। মাহির এই ইচ্ছেকে সম্মান জানিয়েই তাঁকে দুমাসের জন্য ছুটি দেয় বোর্ড। এরপরই ভারতীয় সেনার পক্ষ থেকে কর্নেল ধোনিকে সেনাবাহিনীতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হয়। ভারতীয় সেনায় যোগ দিয়ে এই প্রথমবার সেনার পোশাকে স্বাধীনতা দিবস পালন করেছেন মাহি।
Lt Colonel MSDhoni celebrated Independence Day in his army uniform in Laddakh.#Dhoni #IndianArmy. pic.twitter.com/62Nt81mGEq
— Manisha S Chougaonkar (@manishasameerc) August 15, 2019