ভারতের হয়ে পৃথ্বীর আগে কারা অভিষেক টেস্টে শতরান করেছেন, দেখুন তালিকা

টেস্ট অভিষেকেই সাড়া ফেলে দিলেন পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করতে নেমে অনবদ্য শতরান করলেন। শুরুতেই বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। ভারতের হয়ে ২৯৩তম ক্রিকেটার হিসাবে পৃথ্বী এদিন খেলতে নেমেছেন। ১৮ বছরের পৃথ্বী ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন। পৃথ্বী ১৮ বছর ৩২৯ দিনে অর্ধশতরান করেন। এর আগে ১৯৫৫ সালে ভারতের হয়ে বিজয় মেহরা ১৭ বছর ২৬৫ দিনে অভিষেক টেস্টে অর্ধশতরান করেছিলেন। আর কারা রয়েছেন এই তালিকায়, দেখে নিন একনজরে।

লালা অমরনাথ

লালা অমরনাথ

লালা অমরনাথ ভারতের হয়ে সর্বপ্রথম অভিষেক টেস্টে শতরান করেন। ১৯৩৩ সালের ১৫ ডিসেম্বরের সেই ম্যাচে বম্বের জিমখানা মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে লালা ১১৮ রান করেন। সেই ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলতে নেমে ব্রায়ান ভ্যালেন্টাইনও ১৩৬ রান করেছিলেন।

দীপক সোধান ও এজি কৃপাল সিং

দীপক সোধান ও এজি কৃপাল সিং

১৯৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে ইডেনে দীপক ১১০ রান করেন। ১৯৫৫ সালে এজি কৃপাল সিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে ১০০ রান করে অপরাজিত থাকেন। তবে দুটি টেস্টই ড্র হয়েছিল।

আব্বাস আলি বেগ ও হনুমন্ত সিং

আব্বাস আলি বেগ ও হনুমন্ত সিং

১৯৫৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে বেগ ভারতের হয়ে অভিষেকেই ১১২ রান করেন। হনুমন্ত সিং ইংল্যান্ডের বিরুদ্ধেই ১৯৬৪ সালে দিল্লির ফিরোজ শা কোটলায় ১০৫ রান করেন।

গুণ্ডাপ্পা বিশ্বনাথ ও সুরিন্দর অমরনাথ

গুণ্ডাপ্পা বিশ্বনাথ ও সুরিন্দর অমরনাথ

১৯৬৯ সালে কানপুরের গ্রিন পার্কে অভিষেক টেস্টে বিশ্বনাথ ১৩৭ রান করেন। বিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ড্র হয়েছিল। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেন সুরিন্দর অমরনাথ। খেলাটি হয় অকল্যান্ডে। সেই ম্যাচ ভারত জেতে।

মহম্মদ আজহারউদ্দিন ও প্রবীণ আমরে

মহম্মদ আজহারউদ্দিন ও প্রবীণ আমরে

১৯৮৪ সালে ইডেনে ১১০ রান করে অভিষেকেই সাড়া ফেলে দেন মহম্মদ আজহারউদ্দিন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ ড্র করে ভারত। ১৯৯২ সালে প্রবীণ আমরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ১০৩ রান করেন অভিষেকেই। সেই ম্যাচ ড্র হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

১৯৯৬ সালের জুনে লর্ডসে অভিষেক টেস্টে ১৩১ রান করেন সৌরভ। পরের টেস্টেও শতরান করেন তিনি। সেই টেস্ট ভারত ড্র করেছিল।

বীরেন্দ্র শেহওয়াগ ও সুরেশ রায়না

বীরেন্দ্র শেহওয়াগ ও সুরেশ রায়না

২০০১ সালে ব্লুম্ফন্টেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেকেই ১০৫ রান করেন শেহওয়াগ। সুরেশ রায়না ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২০ রান করেন।

শিখর ধাওয়ান ও রোহিত শর্মা

শিখর ধাওয়ান ও রোহিত শর্মা

২০১৩ সালে ধাওয়ান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে শতরান করেন। রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে ১৭৭ রান করেন। দুটি টেস্টই ভারত জিতেছিল।

পৃথ্বী শ

পৃথ্বী শ

সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় কনিষ্ঠ ভারতীয় হিসাবে শতরান করেছেন পৃথ্বী শ। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম টেস্টে খেলতে নেমে পৃথ্বী অনবদ্য শতরান করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 4, 2018, 15:02 [IST]
Other articles published on Oct 4, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+