আবার কি একটা রাসেল ধামাকার অপেক্ষা? ম্যাচ শুরুর আগে থেকেই টগবগ করে ফুটছেন দর্শকরা। আরও একটা কেকেআর ম্যাচ। আরও একটা রাসেল ধামাকা দেখার অপেক্ষা। এবার আইপিএলের প্রথম থেকেই রাসেল ব্যাটিং তাণ্ডবের সাক্ষা থেকেছে আইপিএল। রাসেল ঝড় থামানোর অস্ত্র তাদের হাতে রয়েছে বলে দাবি করেছে রাজস্থান।
জয়পুরে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের লাইভ আপডেট
১৩তম ওভারে শ্রেয়স গোপালের বলে উঠল ১৫ রান। কলকাতা ১৩৩/২।
১২তম ওভারে উঠল ৩ রান। কলকাতা ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
শেষ হল ১১তম ওভার। কলকাতা ১১৫/২। শেষ ৯ ওভারে করতে হবে মাত্র ২৫ রান।
৩১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ক্রিস লিন। তার পরের বলেই গোপালের বলে ফিরলেন। করলেন ৩১ বলে ৫০ রান।
৯.৩ বলে দলগত শতরান পূর্ণ হল কলকাতার। ১০ ওভার শেষে কেকেআর ১০৫/১।
শ্রেয়স গোপালের বলে ৪৭ রান করে আউট সুনীল নারিন। ৯ ওভার শেষে কলকাতা ১ উইকেট হারিয়ে ৯৩ রান তুলল।
অষ্টম ওভার বল করতে এলেন নবাগত সুধেশন মিধুন। এই ওভারে দুটি বড় থয় হাঁকালেন নারিন। কলকাতা বিনা উইকেটে তুলল ৮৪ রান।
শ্রেয়স গোপালের ওভারে উঠল মাত্র ৩ রান। ৭ ওভার শেষে কলকাতা বিনা উইকেটে ৬৮।
শেষ হল ষষ্ঠ ওভার। কলকাতা বিস্ফোরক মেজাজে তুলেছে বিনা উইকেটে ৬৫ রান। নারিন ৩৪ ও লিন ২৯ রানে ক্রিজে রয়েছেন।
৪.১ ওভারে ছয় হাঁকিয়ে দলের রান পঞ্চাশ পার করলেন ক্রিস লিন। জোফ্রা আর্চারের বলে ছয় হাঁকালেন তিনি। কলকাতা ৫ ওভার শেষে তুলল বিনা উইকেটে ৫৪ রান।
চার ওভার শেষে কলকাতা তুলল বিনা উইকেটে ৪৬ রান। সুনীল নারিন ৯ বলে রানে ২৪ অপরাজিত রয়েছেন।
চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ধবল কুলকার্নির ডেলিভারি উইকেট ছুঁলেও বেল না পড়ায় আউট হলেন না ক্রিস লিন।
তৃতীয় ওভা করলেন জোফ্রা আর্চার। দিলেন মাত্র ৪ রান। কলকাতা ৩ ওভার শেষে বিনা উইকেটে ৩৬ রান তুলেছে।
দ্বিতীয় ওভার করলেন কৃষ্ণাপ্পা গৌতম। তাঁর ওভারে ২২ রান নিলেন সুনীল নারিন। ২ ওভার শেষে কলকাতা ৩২/০।
ব্যাট করতে নামল কেকেআর। ১ ওভার শেষে উঠল ১০ রান।
শেষ হল ২০তম ওভার। রাজস্থান শেষ অবধি তুলল ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান। কলকাতাকে ২০ ওভারে তুলতে হবে ১৪০ রান।
১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ বলে উঠল ১২ রান। রাজস্থান ১৩১/৩। স্টিভ স্মিথ ৬৬ রানে অপরাজিত।
১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ বলে উঠল ১২ রান। রাজস্থান ১৩১/৩। স্টিভ স্মিথ ৬৬ রানে অপরাজিত।
১৮তম ওভার করলেন সুনীল নারিন। দিলেন ৮ রান। রাজস্থান তুলেছে ১১৯/৩।
১৭তম ওভারে উঠল মাত্র ৫ রান। রাজস্থান ৩ উইকেট হারিয়ে তুলেছে ১১১/৩। ক্রিজে স্টিভ স্মিথ ও বেন স্টোকস জুটি।
গুর্নি পেলেন দ্বিকীয় উইকেট। আউট রাহুল ত্রিপাঠী। রাজস্থান ১৬ ওভার শেষে করল ১০৬/৩।
১৫তম ওভারের শেষ বলে দলগত একশো রানে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। এখন রাজস্থানের রান ১০৩/২। একইসঙ্গে চার মেরে নিজের অর্ধশতরান পূরণ করলেন স্টিভ স্মিথ।
১৪ ওভার শেষে উঠল ৯১/২।
শেষ হল ত্রয়োদশ ওভার। রাজস্থান ২ উইকেট হারিয়ে তুলেছে ৮৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী।
বাটলারের উইকেট নিলেন প্রথমবার খেলতে নামা হ্যারি গুর্নি। রাজস্থান ১২ ওভার শেষে ৭৮/২।
দ্বিতীয় উইকেট পড়ল রাজস্থানের। ৩৭ রান করে আউট জস বাটলার। রাজস্থান ২ উইকেট হারিয়ে তুলল ৭৭ রান।
১১তম ওভারে কুলদীপ যাদবের বলে এল ১১ রান। রাজস্থান তুলল ৬৭/১।
শেষ হল ১০ ওভার। রাজস্থান তুলেছে মাত্র ৫৬ রান ১ উইকেট হারিয়ে। বাটলার ২৫ ও স্মিথ ২৪ রানে ব্যাট করছেন।
৮.৪ ওভারে রাজস্থান পেরোল ৫০ রানের গণ্ডী। ৯ ওভার শেষে উঠল ১ উইকেটে ৫৩ রান।
শেষ হয়ে গেল অষ্টম ওভার। সুনীল নারিন দিলেন ৮ রান। রাজস্থান রয়্যালসকে চেপে ধরেছে কেকেআর বোলাররা। ১ উইকেট হারিয়ে উঠেছে মাত্র ৪৩ রান।
কুলদীপ করলেন সপ্তম ওভার। দিলেন ৭ রান। রাজস্থান ৩৫/১। বাটলার ১৯ ও স্মিথ ১১ রানে ক্রিজে রয়েছেন।
ষষ্ঠ ওভার করলেন সুনীল নারিন। দিলেন মাত্র ৩ রান। পাওয়ার প্লে-তে এই মরশুমের সবচেয়ে কম রান করল রাজস্থান। ৬ ওভার শেষে রাজস্থান ২৮/১।
পঞ্চম ওভারে পীযূষ চাওলা দিলেন মাত্র ২ রান। ৫ ওভার শেষে রাজস্থান ২৫/১।
চতুর্থ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর বলে এল ১১ রান। রাজস্থান চার ওভার শেষে করল ২৩/১।
শেষ হল তৃতীয় ওভার। রাজস্থান ১ উইকেট হারিয়ে ১২ রান তুলেছে। ক্রিজে স্টিভ স্মিথ ও জস বাটলার।
দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ দিলেন মাত্র ১ রান। রাজস্থান ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬ রান তুলেছে।
দ্বিতীয় ওভার করতে এলেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম বলেই এলবিডব্লিউ আউট অজিঙ্ক রাহানে। করলেন ৫ রান।
শেষ হল প্রথম ওভার। রাজস্থান কোনও উইকেট না হারিয়ে তুলল ৫ রান।
নামলেন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা। ক্রিজে অজিঙ্ক রাহানে ও জস বাটলার। কেকেআর এর হয়ে বল ওপেন করছেন পীযূষ চাওলা।
কেকেআরের বিরুদ্ধে রাজস্থানের নতুন মুখ। কারা সুযোগ পেলেন এই ম্যাচে।
Prashant Chopra and Sudhesan Midhun come into the @rajasthanroyals XI as @KKRiders bring in @gurneyhf for his first #VIVOIPL game!#RRvKKR pic.twitter.com/Q6bSLgp1G3
— IndianPremierLeague (@IPL) April 7, 2019
এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে কারা।
Match 21. Rajasthan Royals XI: A Rahane, J Buttler, S Smith, R Tripathi, B Stokes, P Chopra, K Gowtham, J Archer, S Gopal, S Midhun, D Kulkarni https://t.co/Kp1MDujVcv #RRvKKR #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) April 7, 2019
টসে জিতল কেকেআর। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক টসে জিতে ব্যাট করতে পাঠালেন রাজস্থানকে।
Match 21. Kolkata Knight Riders win the toss and elect to field https://t.co/Kp1MDujVcv #RRvKKR #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) April 7, 2019
অন্যদিকে, রাজস্থান রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে নীচের দিকে। চারটি ম্যাচ খেলে স্টিভ স্মিথের টিম জিতেছে মাত্র একটি। বাকি তিনটিতেই হার মানতে হয়েছে তাদের। তাই এদিনের ম্যাচ তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। জয়ের সরণিতে ফিরতে মরিয়া রা্জস্থান।
কলকাতা তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে। একমাত্র দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে তারা পরাজিত হয়। চারটি খেলে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ৬। এদিন জিতলে শীর্ষে ওঠার হাতছানি তাদের সামনে।