আইপিএল-এর আগেই পর পর দুই জোরে বোলারকে চোটের জন্য হারিয়ে সমস্যায় পড়েছিল কেকেআর। কিন্তু প্রথম দুই ম্যাচে ইডেনে ব্য়াটিং পিচে দলকে অনেকটাই ভরসা দিয়েছেন নিউজিল্যান্ডের জোরে বোলার লোকি ফার্গুসন। তবে বলের পাশাপাশি নজর কেড়েছে তাঁর পাকানো গোঁফের স্টাইলও। ফার্গুসন জানিয়েছেন এই গোঁফের অনুপ্রেরণা আর কেউ নয় স্বয়ং 'গব্বর' শিখর ধাওায়ান।
নিঃসন্দেহে আইপিএল-এ তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় প্রত্যেক ক্রিকেটারকে। কিন্তু আইপিএল তো নিছকই ক্রিকেট প্রতিযোগিতা নয়, আইপিএল মানে বিনোদনও। এই প্রতিযোগিতায় বরাবরই ক্রিকেটারদের কিছু হাল্কা সময়ও কাটাতে দেখা যায়। সাড়া ফেলে ক্রিকেটারদের স্টাইল। এবার যেমন দারুণ কৌতূহল তৈরি হয়েছে লোকি ফার্গুসনের গোঁফ নিয়ে।
Loving the twirls is @KKRiders pacer Lockie Ferguson 👨👨
— IndianPremierLeague (@IPL) March 27, 2019
Find out about his moustache story - Coming soon on https://t.co/Qx6VzrvmzH #VIVOIPL #KKRvKXIP #IPLselfie pic.twitter.com/astgfeWfY6
ফার্গুসন জানিয়েছেন বছর দুয়েক ধরেই তিনি গোঁফ রাখছেন। তবে এই বছরই তিনি প্রথম গোঁফ পাকাতে শুরু করেন। তিনি আরও জানান ভারতের শিখর ধাওয়ানে গোঁফের তিনি বড় ভক্ত। কিন্তু বর্তমানে ধাওয়ান তাঁর এই 'গব্বর' স্টাইলের গোঁফ ছেঁটে ফেলেছেন।
@927BIGFM wishes a very #HappyBirthday to The Mustache-Twirling Cricketer @SDhawan25 #IndianCricketsGabbarSingh #MuchhLove @BleedBlue4India pic.twitter.com/c1OI6NHyVF
— 92.7BIGFM Chandigarh (@927bigfmchd) December 5, 2016
আগামী শনিবার পরের ম্যাচেই দিল্লি ক্য়াপিটালস-এর বিরুদ্ধে কেকেআর-এর ম্য়াচ রয়েছে। সেখানেই ধাওয়ানের সঙ্গে তাঁর দেখা হবে। তখন তাঁকে আগের গোঁফের স্টাইলে ফিরে যাওয়ার অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন কেকেআর জোরে বোলিং-এর ভরসা।
Lockie Ferguson is a fan of @SDhawan25's twirls 👨
— IndianPremierLeague (@IPL) March 28, 2019
The @KKRiders pacer awaits more cricketers follow the 'upper-lip fashion!' Up for a #MoustacheChallenge, @SunilPNarine74 and @trent_boult ? Interview by @28anand#KKRvKXIP #VIVOIPL
📹 Full interview - https://t.co/xalEWupY73 pic.twitter.com/AfCyOIFNzO
তবে গব্বর স্টাইলে শিখরের গোঁফ পছন্দ হলেও লোকি নিশ্চয়ই চাইবেন না শনিবার তিনি গব্বর স্টাইলে ব্য়াট করুন।