শৈশবের প্রেম থেকে বিবাহ, রবিচন্দ্রণ অশ্বিনের প্রেমগাথা দেখে নেওয়া যাক

একই স্কুল এবং কলেজ। ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন ও তাঁর স্ত্রী প্রীতি নারায়ণের প্রেমের গল্প খুব একটা জনপ্রিয় না হলেও, এ কাহিনী বেশ আকর্ষণীয়। করোনা ভাইরাসের জেরে লকডাউনে বাড়ি বসে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই গল্পে।

একই স্কুল ও কলেজ

একই স্কুল ও কলেজ

একই স্কুলে পড়ার সময় সুদর্শন প্রীতি নারায়ণের প্রেমে মজে গিয়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। তাঁদের মধ্যে বন্ধুত্ব নিবিড় হয়েছিল। তা সম্পর্কে পরিণত হয়েছিল, যখন একই কলেজে ভর্তি হয়েছিলেন অশ্বিন ও প্রীতি। চেন্নাইয়ের এসএসএন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ পড়ার সময় তাঁদের ভালোলাগা ভালোবাসায় পরিণত হয়।

নিয়মিত ডেটিং

নিয়মিত ডেটিং

শৈশবের সঙ্গী প্রীতি নারায়ণকে একদিন মনের কথা বলেই ফেলেন রবিচন্দ্রণ অশ্বিন। প্রস্তাবে সাড়া দেন প্রেমিকা। এরপর তাঁরা নিয়মিত একে অপরের সঙ্গে দেখা করতে থাকেন এবং সময় কাটাতে থাকেন। অশ্বিন ও প্রীতির সম্পর্ক মেনে নেয় দুই পরিবারও।

দায়িত্ব ও সম্পর্কে

দায়িত্ব ও সম্পর্কে

ইতিমধ্যে ভারতীয় দলে খেলার সুযোগ পান রবিচন্দ্রণ অশ্বিন। ধীরে ধীরে তিনি ওই দলের গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে যান। ফলে প্রীতি নারায়ণের সঙ্গে নিয়মিত দেখা করা আর হয়ে উঠত না অশ্বিনের। যদিও যুগলের মধ্যে তৈরি হওয়া সমঝোতায় কোনও ভাঁটা পড়েনি কোনওদিন। কারণ তাঁরা একে অপরকে দারুণভাবে বুঝতে শুরু করেছিলেন।

বিবাহ

বিবাহ

২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ওই বছরই তিনি ও প্রীতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মনস্থ করেন। এর কিছুদিন পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়। সেই বছরের ১৩ নভেম্বর তাঁদের বিবাহ হয়। ২০১৫ সালে এক কন্যা সন্তানের মা হন প্রীতি। এক বছর পর আরও কন্যা সন্তানের অভিভাবক হন দম্পতি।

ফের কোভিড ১৯ পরীক্ষা! এবার কি করোনার বিরুদ্ধে জয়ী হলেন রোনাল্ডোর জুভেন্তাস সতীর্থ পাওলো দিবালা?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 7, 2020, 21:16 [IST]
Other articles published on May 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+