করোনায় আইপিএল বন্ধে, ধোনির অবসর নিয়ে তুমুল জল্পনার মাঝে গোপন কথা ফাঁস করলেন 'বন্ধু'

করোনার কারণে বন্ধ আইপিএল। আর আইপিএল বন্ধে ভারতীয় উইকেটকিপার ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুঙ্গে। দেশের জার্সিতে ধোনিকে বাইশ গজে আর ফিরতে দেখা যাবে না ধরেই নিয়েছেন অনেকে। সেই ধরে নেওয়া থেকেই চলতি সপ্তাহে ধোনি অবসর নিচ্ছেন এমন একাধিক ট্যাগ সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। করোনা, ক্রিকেট আর ও ধোনিকে নিয়ে যখন এত আলোচনা, তার মাঝে মাহিকে নিয়ে গোপন কথা ফাঁস করে দিলেন 'বন্ধু'।

মাত্র ২ মিনিট!

মাত্র ২ মিনিট!

হ্যাঁ, মাত্র ২ মিনিট বললেই ম্যাগির জনপ্রিয় বিজ্ঞাপন মাথায় আসতে বাধ্য। যেখানে বলা হয় ২ মিনিটেরও কম সময়ের মধ্যে ম্যাগি তৈরি করা যায়। আর এই ২ মিনিট সময়েই ক্রিকেট নিয়ে দলগত মিটিংও নাকি সেরে ফেলতে পারেন একজন!

গোপন কথা ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ

গোপন কথা ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ

কেরিয়ারের প্রথম আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার সুবাদে অধিনায়ক ধোনিকে কাছ থেকে দেখেছেন। লকডাউনের মাঝে ধোনিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে এবার তাঁর একটি বিশেষ গুণ ফাঁস করলেন ধোনির একসময়ের ফ্র্যাঞ্চাইজি সদস্য পার্থিব প্যাটেল।

ধোনি নিশ্চয়ই আজও পাল্টাননি! দাবি সতীর্থের

ধোনি নিশ্চয়ই আজও পাল্টাননি! দাবি সতীর্থের

পার্থিব জানিয়েছেন, সিএসকেতে ধোনি কোনওদিনই ২ মিনিটের বেশি টিম মিটিং করেননি। ২০০৮ সালে ফাইনালে আগে ধোনি মাত্র ২ মিনিট মিটিং করেছিলেন। সঙ্গে পার্থিব জুড়েছেন ধোনি এখনও পাল্টাননি। তাই ২০১৯ সালের ফাইনালও টিম মিটিংয়ের জন্যে নিশ্চয় দলের থেকে মাত্র ২ মিনিট চেয়ে নিয়েছিলেন!

ধোনির স্পষ্ট ধারণা

ধোনির স্পষ্ট ধারণা

পার্থিব আরও জুড়েছেন আসলে ধোনির মাথাটা ক্রিকেট কম্পিউটার। কোন ক্রিকেটারের কী ভূমিকা নেবে সব ওর মাথায় পরিষ্কার লেখা হয়েছে। ধোনির ধারণা স্পষ্ট বলে অধিনায়ক হিসেবে মাহি এতটা সফল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, May 30, 2020, 14:48 [IST]
Other articles published on May 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+