ভারতীয় দলে ফিল্ডিং দক্ষতার জন্য যে কয়েকজন ক্রিকেটারের সুনাম রয়েছে। তাঁদের মধ্যে অবশ্যই প্রথমের দিকে থাকবেন মনীশ পান্ডে। কেন তাঁকে দলের অন্য সেরা ফিল্ডার বলা হয়, রাজকোটে ফের প্রমাণ দিলেন।
এদিন এক হাতের চোখ ধাঁধানো অবিশ্বাস্য ক্যাচে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফেরান মনীশ। ঋষভ পন্থের পরিবর্ত ক্রিকেটার হিসেবে এদিন দলে এসে ব্যাটে দাগ কাটতে না পারলেও ফিল্ডিংয়ে অসাধারণ ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
WHAT. A. CATCH! 😯😎👏 #TeamIndia #INDvAUS pic.twitter.com/DyV8Vgtryy
— BCCI (@BCCI) January 17, 2020
অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে শামির দ্বিতীয় ডেলিভারিতে, বল ওয়ার্নারের ব্যাট ছুঁয়ে কভার পয়েন্টে উড়ে যেতেই শূন্যে লাফিয়ে মনীশ ক্যাচ ধরেন। মনীশ ক্যাচ নেওয়ার পর ওয়ার্নার নিজেও সেই ক্য়াচ দেখে স্তম্ভিত হয়ে যান।
নেটিজেনরা মনীশের এই ক্যাচ দেখে ইতিমধ্য়েই তাঁকে সুপারম্যান বলে ডাকতে শুরু করেছেন। প্রসঙ্গত মুম্বই ম্যাচে ওয়ার্নার ১২৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এদিন মনীশের ক্যাচের সুবাদে দ্রুত ফিঞ্চ-ওয়ার্নারের জুটিতে ধস নামায় ভারত। উল্লেখ্য ভারতীয় ক্রিকেটে কিপিং দক্ষতার কারণে ঋদ্ধিমান সাহাকে সুপারম্যান উইকেটকিপার ডাকা হয়।
What a catch 🤯
— ICC (@ICC) January 17, 2020
Manish Pandey takes a one-handed stunner to dismiss David Warner early for 15.
Brilliant start for India!#INDvAUS pic.twitter.com/h0BG8GjLdp
এই ক্যাচ নেওয়ার পর ইতিমধ্যেই মিম মেকাররা, ফুটবল দুনিয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে মনীশের জাম্পিংয়ের তুলনা টেনেছেন। মাটি থেকে লম্বা জাম্প দিয়ে রোনাল্ডো হেডে গোল করায় ওস্তাদ। নিজের ফুটবল কেরিয়ারে লম্বা জাম্পে এভাবে একাধিক অবিশ্বাস্য গোল করেছেন। হেডে গোল করার ক্ষমতার জন্য তাঁকে ফুটবল দুনিয়ায় 'হেডমাস্টার' বলেও ডাকা হয়। এবার এমনভাবে লাফিয়ে দুরন্ত ক্যাচ নিলেন মনীশ পান্ডে।
Manish 💥🔥#INDvsAUS #Manishpandey pic.twitter.com/CkKbMMBXnS
— Vinod Mudhiraj (@muraricool4) January 17, 2020