সচিন তেন্ডুলকরের প্রশংসার জবাবে কী বললেন মার্নাস লাবুশানে

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানের প্রতিভায় মুগ্ধ সচিন তেন্ডুলরকর। অজি ব্যাটসম্যানের সাহস ও ফুটওয়ার্কের প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার। জানিয়েছেন যে লাবুশানেকে দেখলে তাঁর নিজেকে মনে পড়ে। জবাবে অজি ব্যাটসম্য়ান জানিয়েছেন যে সচিনের সাধুবাদে তিনি মুগ্ধ।

স্মিথের পরিবর্ত

স্মিথের পরিবর্ত

২০১৯-র অ্যাসেজের দ্বিতীয় ও লর্ডস টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের বলে মাথায় গুরুতর চোট পান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামেননি। পরিবর্তে বিশ্বের প্রথম কনকাশান সাবস্টিটিউট হিসেবে লর্ডসে ব্যাট করতে নেমেছিলেন মার্নাস লাবুশানে।

মুগ্ধ সচিন

মুগ্ধ সচিন

১) লর্ডসে স্টিভ স্মিথের পরিবর্তে ব্যাট করতে নেমেই ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের বলে আঘাত পান মার্নাস লাবুশানে। তারপরেও সোজা হয়ে দাঁড়িয়ে ওই ইনিংসে ৫৯ রান করেছিলেন অজি ব্যাটসম্যান। সেদিন খেলা দেখতে বসে লাবুশানের সাহস ও ফুটওয়ার্কে মুগ্ধ হয়েছিলেন সচিন তেন্ডুলকর।

২) অজি ব্যাটসম্যানকে দেখে নিজের কথা মনে পড়ে যায় সচিন তেন্ডুলকরের। ১৯৮৯ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল মাস্টার ব্লাস্টারের। প্রথম ম্যাচে ওয়াকার ইউনিসের বাউন্সারের আঘাতে সচিনের নাক ফেটে রক্ত বেরিয়েছিল। তারপরও সোজা হয়ে দাঁড়িয়ে অর্ধশতরান করে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন লিটল মাস্টার।

মার্নাসের ফুটওয়ার্ক

মার্নাসের ফুটওয়ার্ক

মার্নাস লাবুশানেকে দেখে নিজের ফুটওয়ার্কের কথা মনে পড়ে যাচ্ছে সচিন তেন্ডুলকরের। তাঁর কথায়, বলের সঙ্গে ব্যাটসম্যানের ফুটওয়ার্ক শারীরিক নয়, মানসিক প্রতিফলন। ব্যাটসম্যানের মনে ইতিবাচক ভাবনা থাকলে পায়ের নাড়াচাড়া সঠিক ভাবে হয় বলেই মনে করেন মাস্টার ব্লাস্টার। তাঁর কথায়, সঠিক ফুটওয়ার্ক পাওয়ার জন্য মনে সাহস থাকা আবশ্যক। সেদিক থেকে মার্নাস লাবুশানে ফুল মার্নাস পাবেন বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

লাবুশানের উত্তর

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের প্রশংসা পেয়ে তিনি অভিভূত বলে জানিয়েছেন মার্নাস লাবুশানে। বলেছেন, যাঁকে আদর্শ করে ক্রিকেটার হওয়া, সেহেন ব্যক্তির প্রশংসা মনে প্রভাব যে ফেলবে, সেটাই স্বাভাবিক।

লাবুশানের পারফরম্যান্স

লাবুশানের পারফরম্যান্স

২০১৯ সালে শেষ পাঁচ টেস্টে ৮৯৬ রান এসেছে মার্নাস লাবুশানের ব্যাট থেকে। শেষ আট ইনিংসে একটি দ্বিশতরান, একটি শতরান ও দুটি ১৫০-সহ ১১২ ব্যাটিং গড় পেয়েছেন অজি ব্যাটসম্যান। মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্টে ৬৪.৪৩-র গড়ে ১৪৫৯ রান করেছেন মার্নাস লাবুশানে। টেস্টে দুর্দান্ত ফর্মের সৌজন্যে অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলেও সুযোগ পেয়েছেন লাবুশানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 10, 2020, 14:54 [IST]
Other articles published on Feb 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+