পাকিস্তানের কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হল মিকি আর্থারকে, কিন্তু কেন

ইংল্যান্ড বিশ্বকাপের লিগ স্তর থেকেই ছিটকে যেতে হয় পাকিস্তানকে। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে না পারার জ্বালা মেটাতে দলের কোচ ও অধিনায়ক পদে পরিবর্তন ঘটানোর চিন্তাভাবনা শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে অনুযায়ী প্রথম কাজটি সেরে ফেলল তারা। পাকিস্তানের কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হল মিকি আর্থারকে। সরিয়ে দেওয়া হল তাঁর সব সাপোর্টিং স্টাফকেও। এক নজরে দেখে নিন পুরো ঘটনাক্রম।

বিশ্বকাপ বিপর্যয়

বিশ্বকাপ বিপর্যয়

ইংল্যান্ড বিশ্বকাপে একটুর জন্য সেমিফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয় পাকিস্তান ক্রিকেট দল। লিগ তালিকায় পঞ্চম স্থানে শেষ করে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সরফরাজ আহমেদের দল। তারপর থেকেই পাকিস্তান দলের কোচ ও অধিনায়ক পদে রদবদলের চিন্তাভাবনা শুরু হয়।

আর্থারের চুক্তি, অনুরোধ ও নামঞ্জুর

আর্থারের চুক্তি, অনুরোধ ও নামঞ্জুর

পাকিস্তান ক্রিকেট দলের কোচ পদে ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্তই পিসিবি-র সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার। নতুন চুক্তির জন্য তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ফের আবেদন করেন। কিন্তু আর্থারের সঙ্গে নতুন চুক্তি করতে অস্বীকার করেছে পিসিবি। পাকিস্তানের ব্যাটিং ও বোলিং কোচ যথাক্রমে গ্রান্ট ফ্লাওয়ার ও আজহার মেহমুদকেও ছাঁটাই করা হচ্ছে বলে খবর।

হতাশ আর্থার

হতাশ আর্থার

পাকিস্তান ক্রিকেট দলের কোচ পদে থাকতে চেয়ে পিসিবি-র কাছে নতুন করে আবেদন করেছিলেন মিকি আর্থার। পাকিস্তান ক্রিকেটকে আবার চাঙা করতে পিসিবি-র কাছে দুই বছর সময়ও চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান। কিন্তু সেই আর্জি মঞ্জুর না হওয়ায় হতাশ হয়েছেন মিকি। বলেছেন, পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য এতকিছু করেও তিনি এই প্রতিদান পাবেন, তা ভাবেননি।

কী চেয়েছিলেন, কী হল

কী চেয়েছিলেন, কী হল

কয়েকদিন আগেই ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাটে পাকিস্তান দলের অধিনায়ক পদ থেকে সরফরাজ আহমেদের অপসারণের জন্য পিসিবি-র কাছে দরবার করেছিলেন মিকি আর্থার। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি নিজেই এখন ব্রাত্য হয়ে পড়েছেন।

 এবার কী

এবার কী

শোনা যাচ্ছে, অ্যাসেজ টেস্ট সিরিজের পর ইংল্যান্ড ক্রিকেট দলের হেড কোচের পদ ছাড়বেন ট্রেভর বেইলিস। সেই পদের পরবর্তী দাবিদার হিসেবে মিকি আর্থারকে বেছে নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 7, 2019, 17:49 [IST]
Other articles published on Aug 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+