
কী এমন করলেন শামি
পর পর ছয়টি টেস্ট ইনিংসে ব্যাট হাতে খাতা খুলতে পারেননি মহম্মদ শামি। এভাবে তিনি ধরে ফেলেছেন ভারতের স্পিন লেজেন্ড ভগবত চন্দ্রশেখরকে।

কবে থেকে শুরু
সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শূণ্য রানে আউট হন ভারতীয় পেসার মহম্মদ শামি। এই নিয়ে পরপর ছয় ইনিংসে শূণ্য রানে আউট হলেন বাংলার ক্রিকেটার। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট থেকে লাগাতার ব্যাট হাতে খাতা না খোলার নজির গড়েছেন মহম্মদ শামি।

তালিকায় আর কে
ভগবত চন্দ্রশেখর ও মহম্মদ শামির পর এই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ফা্স্ট বোলার অজিত আগারকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর পাঁচটি টেস্ট ইনিংস রয়েছে এই মুম্বইকরের।


Click it and Unblock the Notifications

















