অজিঙ্ক রাহানে থেকে মহম্মদ শামি, লকডাউনে কেমন কাটছে ক্রিকেটারদের জীবন

করোনা ভাইরাসের জেরে ক্রমেই ছন্দ হারাচ্ছে বিশ্ব। মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলায় বিভিন্ন দেশে জারি রয়েছে লকডাউন। সরকারি নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররাও। তাঁদের দিনলিপির দিকে নজর ফেরানো যাক।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। সবমিলিয়ে প্রায় ১৮ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা এক লক্ষেরও অনেক বেশি। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে আট হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২৯০ জনের।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছিল কেন্দ্র। এরপরেও সমস্যা অব্যাহত থাকায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।

রাহানের দিনলিপি

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় কেন্দ্র আরোপিত লকডাউনে তিনি কী করছেন, তা প্রকাশ্যে আনলেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। টুইটারে এক ভিডিও পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, ভোর পাঁচটায় তিনি ঘুম থেকে উঠছেন। পড়াশোনা, শরীর চর্চার পর স্ত্রী রাধিকাকে সাংসারিক কাজে সাহায্য করছেন। মেয়ে আরিয়ার সঙ্গে খেলে, অভিভাবকদের সঙ্গে ভিডিও কলে কথা বলে, কখনও-সখনও রান্না করে তিনি লকডাউনের দিনগুলি কাটাচ্ছেন বলে লিখেছেন রাহানে।

শামির পোস্ট

লকডাউনে নিজের ভাইয়ের ছোট মেয়ে আমীরার সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মহম্মদ শামি। টুইটারে সেই ছবি পোস্ট করে শামি সকলকে ঘরে থাকার বার্তাও দিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 12, 2020, 21:14 [IST]
Other articles published on Apr 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+